কনভয়ে হামলার পর আসাদউদ্দিন ওয়াইসিকে, জেড নিরাপত্তা নেওয়ার অনুরোধ অমিত শাহের

কনভয়ে হামলার পর আসাদউদ্দিন ওয়াইসিকে, জেড নিরাপত্তা নেওয়ার অনুরোধ অমিত শাহের

কিছুদিন আগে রাজধানী দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন এআইএমআইএমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি চালিয়েছিল একদল দুষ্কৃতী। অল্পের জোরে সেদিন প্রানে বেঁচেছিলেন। তারপর কেন্দ্রের তরফ হায়দরাবাদের সাংসদকে 'জেড’ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু জেড নিরাপত্তা তিনি প্রত্যাখান করেন। তারপরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে অনুরোধ করেছিলেন প্রস্তাবটি গ্রহণ করার জন্য।

কনভয়ে হামলার পর আসাদউদ্দিন ওয়াইসিকে, জেড নিরাপত্তা নেওয়ার অনুরোধ অমিত শাহের

সোমবার অমিত শাহ সংসদে বলেন, 'আসাদউদ্দিন ওয়াইসি মৌখিক কথা মেনে নিতে অস্বীকার করেন। তাই তিনি আবার সংসদ কক্ষে দাঁড়িয়ে হায়দরাবাদের সাংসদকে বুলেট প্রুফ গাড়ি সহ জেড নিরাপত্তা নিতে আর্জি জানান। পাশপাশি তিনি এও জানান, আপনি এই নিরাপত্তাটি গ্রহণ করুন ও আমাদের চিন্তা মুক্ত করুন।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সেই সঙ্গে ঘটনার তদন্তও চলছে। পাশপাশি তিনিও এও জানান, ওয়াইসি যে ওই পথে যাবে, সেই খবর ছিল না জেলা প্রশাসনের কাছে। তাঁকে কেন্দ্রের তরফে জেড নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু তিনি তা নিয়ে রাজি হননি, আমি তাঁকে অনুরোধ করবে, এটা আপনি গ্রহণ করুন। ঘটনায় সচিন ও শুভম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার ভোটের কিছু কর্মসূচির জন্য রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কিন্তু যাওয়ার পথে উত্তরপ্রদেশের মিরাটের কিথাউর কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল। অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছিলেন এআইএমআইএমের প্রধান। পুলিশ ঘটনায় দু’জনকে বন্দুকধারী গ্রেপ্তার হয়।

ঘটনার পর কেন্দ্র সরকার আসাদউদ্দিন ওয়াইসির জন্য জেড নিরাপত্তার (Z Category) ব্যবস্থা করেছে। হায়দরাবাদের সাংসদের নিরাপত্তার দায়িত্ব নেবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। কিন্তু তা নিতে রাজি হননি তিনি।

হায়দরাবাদের সংসদের দাবি করে বলেন, তাঁর গাড়ি লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল। পাশাপাশি তিনি এও জানান, গাড়িতে যারা ছিলেন সকলে ঠিকই আছেন। কিন্তু গুলি লাগার ফলে তাঁর গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ঘটনাস্থলে ঘটনার পর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল অস্ত্র রেখে পালিয়ে যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+