বাড়ছে করোনা সংক্রমণ, দেশে জারি হচ্ছে লকডাউন ৫.০? বৈঠকে নরেন্দ্র মোদী-অমিত শাহ

চতুর্থ দফার লকডাউন শেষ হতে আর তিন দিন বাকি। তার ঠিক আগেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানতে চাইলেন, লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তাঁদের মতামত। পাশাপাশি রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতে কোরোনা মোকাবিলার কৌশল নিয়ে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে লকডাউন নিয়ে আলোচনায় অমিত শাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে লকডাউন নিয়ে আলোচনায় অমিত শাহ

আর রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই আলোচনা সেরেই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য পঞ্চম দফার লকডাউন নিয়ে আলোচনায় বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্ট্র্যাটেজি তৈরি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এশিয়ায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ ভারত

এশিয়ায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ ভারত

এই মুহূর্তে এশিয়ায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ ভারত। যে করোনার আঁতুরঘর ছিল চিন, তাকে মৃতের সংখ্যায় ছাপিয়ে গিয়েছে ভারত। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীর। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৬৫৭৯৯ জন। দেশে এপর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৭০৬ জন।

সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার

সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার

এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার। এর জেরে পরপর ৪ দফায় লকডাউন জারি করার পরও পঞ্চম লকডাউন নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে কেন্দ্রকে। অর্থনীতি ধসে গিয়েছে। ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা হয়েছে, তবে এই পরিস্থিতিতে তা বাস্তবায়ন কীভাবে হবে তা জানে না কেউ। এহেন পরিস্থিতিতেই উঠে এসেছে এই পরিযায়ী শ্রমিক সমস্যা।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের কথোপকথনের প্রসঙ্গ

মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের কথোপকথনের প্রসঙ্গ

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের কথোপকথনে বেশিরভাগ রাজ্যই লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে, সেক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মে ছাড় দেওয়ার কথাও বলেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীদের সমস্ত পরামর্শ তিনি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন।

বাড়তে চলেছে লকডাউন?

বাড়তে চলেছে লকডাউন?

পাঁচ-ছয় মিনিটের কথোপকথনে অমিত শাহ রাজ্যগুলিতে লকডাউন সম্পর্কিত কার্যকলাপ, অর্থনৈতিক কাজকর্ম ও শ্রমিকদের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীদের জিজ্ঞাসা করেছে বলে খবর। মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই কথোপকথনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করার কথা ছিল। কিন্তু কিছু কারণবশত তা সম্ভব হয়নি। এই প্রথম অমিত শাহ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীদের ফোন করে লকডাউন নিয়ে তাঁদের মতামত জানতে চাইলেন। এবার সেই আলোচনার উপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ।

লাদাখ সীমান্তে চিনের ১৫টি ট্যাঙ্ক! শান্তিবার্তা দিয়েও যুদ্ধের প্রস্তুতি বেজিংয়ের


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+