Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মানুষের সঙ্গে কথা বলতে অশান্ত মণিপুরে যাবেন অমিত শাহ! শিথিল করা হল কার্ফু

অশান্ত মণিপুর সফরে যাচ্ছেন অমিত শাহ! তিনদিনের জন্যে উত্তর-পূর্বে এই রাজ্যে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শুধু যাওয়া নয়, সে রাজ্যের মানুষের কথা শুনবেন বলেও জানিয়েছেন তিনি। বেশ কয়েকদিন শান্ত থাকলেও নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

মণিপুরের বেশ কয়েকটি জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে। আর এরপরেই নতুন করে কার্ফু জারি করা হয়েছে প্রশাসনের তরফে। তবে আজ শুক্রবার সকাল থেকে মণিপুরের বেশ কিছু জায়গাতে কার্ফু হালকা করা হয়েছে।মূলত স্থানীয় জনগোষ্ঠী মেইতেই এবং কুকি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুরের বিভিন্ন অংশ।

অশান্ত মণিপুরে যাবেন অমিত শাহ!

যার মধ্যে নতুন করে একজনের মৃত্যুর খবর সামনে আসছে। এমনকি একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। আর এর মধ্যেই শাহের মণিপুর সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। আর সেখান থেকেই মণিপুরের মানুষকে শান্ত থাকার বার্তা দেন।

একই সঙ্গে দুই জনজাতি গোষ্ঠীর মানুষকেই শান্ত থাকার অনুরোধ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মণিপুর খুব শীঘ্রই আমি যাব। সেখানে থেকে সবার কথা শোনার কথাও জানান তিনি। সবাই সুবিচার পাবেন বলেও আশ্বাস দিয়েছেন শাহ। আর সেই মতো জানা যাচ্ছে, ২৯ মে মনিপুরে পৌঁছবেন শাহ। থাকবে ১ লা জুন পর্যন্ত।

কড়া নিরাপত্তার মোড়কে মণিপুর

ইতিমধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই অশান্ত মণিপুরে গিয়েছেন। সেখানে থেকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এমনকি মানুষকেও শান্ত থাকার বার্তা দিয়েছেন। তবে শাহের সফরের পরেও কি ঠান্ডা হবে মণিপুর? সমস্যা মিটবে? সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে ঘটনার পর থেকে একদিকে কার্ফু জারি করা হয়েছে।

পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। স্পর্শকাতর একাধিক জায়গাতে বাহিনী টহল দিচ্ছে। তবে দীর্ঘ কার্ফু জারি থাকাতে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় আজ ২৬ তারিখ সকাল থেকে কার্ফু জারি শিথিল করা হয়েছে। সকাল ৫ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মণিপুরের বিভিন্ন অংশে শিথিল করা হয়েছে কার্ফু।

এই সময় মানুষ বাড়ি থেকে বেরোতে পারবেন। এবং প্রয়োজনীয় পণ্য-খাবার যাতে কিনতে পারে সেজন্যেই এই কার্ফু শিথিল করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই বহু মানুষ রাস্তায় নেমে এসেছেন বলে জানা গিয়েছে। রাজধানী ইম্ফলে দীর্ঘ ট্র্যাফিক জ্যাম হয়েছে বলেও খবর। কার্ফু শিথিল করা হলেও কড়া নিরাপত্তা সেখানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+