বিজেপি বেশি আসন পেলে কে হবেন মুখ্যমন্ত্রী, নির্বাচনের আগে বার্তা শাহের
বিহারে এবার কে মুখ্যমন্ত্রী হবে, তা নিয়ে ভোটের আগে চাপানউতোর শুরু হয়েছে। ভোটের মুখে এলজেপি এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর থেকেই জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে।
বিহারে এবার কে মুখ্যমন্ত্রী হবে, তা নিয়ে ভোটের আগে চাপানউতোর শুরু হয়েছে। ভোটের মুখে এলজেপি এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর থেকেই জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে। ভোটের পর অন্য সমীকরণ তৈরি হতে পারে বিহারে, এই আশঙ্কায় অবশ্য জল ঢেলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

যদি বিজেপি বেশি আসনে জেতে...
অমিত শাহ বলেন, বিহার নির্বাচনের যদি বিজেপি বেশি আসনে জেতে বা সংখ্যাগরিষ্ঠ দল হয়, তবুও মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই। তাঁদের জোট জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই এই নির্বাচনে লড়াই করছে। তা ভিন্ন অন্য কোনও সমীকরণ তৈরি হবে না।

'নীতীশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী'
অমিত শাহ তাঁর এই মন্তব্যে জেডিইওয়ের সঙ্গে সম্পর্কে ফাটলের জল্পনাতেও ইতি টেনে দিলেন। তিনি বলেন, কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু তার কোনও ভিত্তি নেই। আমি আজ স্পষ্ট করেই বলে দিচ্ছি, বিজেপি বেশি আসনে জিতলেও নীতীশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী।

'বিহারে প্রবল মোদী হাওয়া রয়েছে'
অমিত শাহের দাবি, পুরো দেশের মতোই বিহারে প্রবল মোদী হাওয়া রয়েছে। ফলে জোটসঙ্গীরাও এর সুফল পাবেন। এন়ডিএ জোটই বিহারে ক্ষমতায় আসছে, তা নিয়ে কোনও সংশয় নেই। নীতীশ কুমার আমাদের পুরনো সঙ্গী। তাঁর সঙ্গে সম্পর্ক ছেদের কোনও প্রশ্নই ওঠে না। আমরা জোটবদ্ধ হয়েই এই লড়াই জিতব।

বিহারের এবার এনডিএ জোটের পক্ষে মানুষ
অমিত শাহ বলেন, বিহারের এবার এনডিএ জোটের পক্ষে রয়েছেন মানুষ। কারণ করোনা মহামারী ও লকডাউনের সময় প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি ঘোষণা করেছেন, সেগুলিতে বিহারের মানুষ বিশেষ উপকূত। তাই অন্যথা হওয়ার কোনও প্রশ্নই নেই। আর এলজেপিকে তাদের প্রাপ্য আসন দেওয়া হয়েছিল। তারপরও এলজেপি ছেদ টেনেছে জোটে।
-
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড










Click it and Unblock the Notifications