বিজেপির ১৮ আসনে জেতায় জয় নিয়ে সন্দেহ দূর! একুশের টার্গেট দিয়ে দিলেন অমিত
২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি জানান, আসন্ন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ভবিষদ্বাণী করেছেন বিজেপি প্রধান।

১৮টি আসন জেতার পর আর সন্দেহ নেই
একটি সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, এর আগে বিজেপি জিতবে কি না, তা বাংলার মানুষের মধ্যে সন্দেহ ছিল। যখন আমি বলতাম যে আমরা ২৩টি আসনে জিতব, তখন লোকেরা আমাদের সন্দেহ করত। কিন্তু আমরা ১৮টি আসন জেতার পর সেই সন্দেহ আর নেই।

আমরা আমাদের লক্ষ্য পূরণ করেই ছাড়ব
তিনি আরও বলেন, অন্তত তিনটি আসনে ভোট কারচুপির ফলে আমরা ৫-৭ হাজার ভোটের ব্যবধানে হেরেছি। তা না হলে আমরা আ্রমাদের টার্গেট পূরণ করতে পারতাম। এবার আমরা আমাদের লক্ষ্য পূরণ করেই ছাড়ব। বিজেপি বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরবর্তী সরকার গঠন করবে।

বিজেপি ২০০ আসন টপকে যাবে
একই কথার পুনরাবৃত্তি ঘটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়। তিনি মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধী সংকল্প যাত্রায় খড়গপুর টাউন থেকে মকরামপুর পর্যন্ত ২০ কিলোমিটার মিছিলে বেরিয়ে তিনি বলেন, বিজেপি ২০০ আসন টপকে যাবে। এবার বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। তৃণমূলের দিন শেষ হয়ে গিয়েছে।

সাকুল্যে ৬০টি আসন পেতে পারে মমতা
পুজোর আগে বিজেপি নেতা মুকুল রায়ও একই কথা বলেছিলেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ২০২১ বিধানসভা নির্বাচনে ৬০ পার হতে পারবে না। সাকুল্যে ৬০টি আসন পেতে পারে মমতা। এর আগে মুকুল রায় বলেছিলেন, তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদাও পাবে না। অর্থাৎ ৩০টি আসনও পাবে না তৃণমূল। এখন তা বাডিয়ে ৬০ করেছেন।
-
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
মহিলাদের জন্য দারুণ সুখবর! চাকরি না থাকলেও এবার থেকে মাসে ৭০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ, যোগ্যতা কী? জানুন -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
আবার ছেলেধরা আতঙ্ক! আটক উত্তরপ্রদেশের যুবক, সীমান্ত গ্রামে শুরু তীব্র উত্তেজনা -
কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে থালা-বাসন বাজিয়ে শুরু বিক্ষোভ -
মধ্যপ্রাচ্য সঙ্কট! ইতিমধ্যে মৃত ১৩০০-র বেশি, ঘরছাড়া লক্ষাধিক মানুষ -
সঙ্কটে ঘেরা মধ্যপ্রাচ্য থেকে মার্চেই ৫২ হাজারের বেশি ভারতীয় দেশে ফিরেছেন, জানাল বিদেশমন্ত্রক -
১৮-র নীচে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি! তিনটি পৃথক বয়সের জন্য আলাদা নিয়ম, কী পরিকল্পনা কেন্দ্রের?












Click it and Unblock the Notifications