ক্ষমতায় এলেই দুর্নীতি-তুষ্টিকরণের রাজনীতি! কর্নাটকে কংগ্রেসকে সংরক্ষণ নিয়ে তীব্র আক্রমণ অমিত শাহের

এবার কর্নাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপি মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। তারই মধ্যে রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিক কারণেই অমিত শাহ এদিনের সভা থেকে কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে পরিবারবাদ যেমন প্রাধান্য পাবে, অন্যদিকে দাঙ্গার ঘটনাও বাড়বে।

তেরদালের জনসভায় অমিত শাহ বলেছেন, বিজেপিই রাজ্যকে নতুন কর্নাটকের দিকে নিয়ে যেতে পারে। অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়ন উল্টো দিকে যাবে বলেও সতর্ক করেন। তিনি বলেছেন ১০ মে-র ভোট রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জনমত।

 Amit Shah
Photo Credit: ছবি সৌ:এএনআই

অমিত শাহ আরও বলেছেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি সর্বকালের রেকর্ড করবে, সেখানে তুষ্টিকরণের রাজনীতিও হবে। দুদিনের সফরে কর্নাটকে গিয়ে অমিত শাহ একাধিক জনসভা এবং রোড শো-তে অংশ নেন। পাশাপাশি দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন বিজেপির অন্যতম নির্বাচনী কৌশলবিদ।

প্রচারে অমিত শাহ বলেছেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হওয়া উচিত নয়। তিনি কংগ্রেসের পাশাপাশি জেডেএস-কেউ আক্রমণ করেন। তিনি বলেন জেডিএসকে ভোট দেওয়ার মানে কংগ্রেসকেই ভোট দেওয়া। তিনি কর্নাটকের সার্বিক উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

amit shah
Photo Credit: ছবি সৌ:পিটিআই

প্রসঙ্গত নির্বাচন ঘোষণার ঠিক আগে কংগ্রেস শাসনে শুরু হওয়া পিছিয়ে পড়া মুসলিমদের জন্য চার শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করে নিয়ে তা সেখানকার দুই প্রধান জনগোষ্ঠী লিঙ্গায়েত এবং ভোক্কালিগাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

বিভিন্ন সভায় কংগ্রেসের ওপরে আক্রমণ অব্যাহত রেখে অমিত শাহ বলেছেন, কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে। কেননা বিজেপি ত্যাগী নেতাদের ওপরে নির্ভর করেই তারা নির্বাচনী লড়াই করছে বলে মন্তব্য করেছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+