লাদাখে দাপুটে তেজ ধরে রাখল ভারত ! ২০ টি চূড়া থেকে লালফৌজকে রক্তচক্ষু দেখাচ্ছে ভারতীয় সেনা

লাদাখে বড় সাফল্যের মুখ ফের একবার দেখল ভারত। গত ৩১ অগাস্ট চিনকে দুমড়ে মুচড়ে ব্যাকফুটে পাঠাবার পর, ভারত লাদাখের গুরুত্বপূর্ণ শৃঙ্গ দখল করে। এরপর এদিন নতুন করে আরও এক সাফল্যের খবর লাদাখ থেকে এসেছে !

 লাদাখে ভারতের দখলে...

লাদাখে ভারতের দখলে...

এই মুহূর্তে লাদাখে ভারতের দখলে মোট ২০ টি শৃঙ্গ রয়েছে। ২০ টি পাহাড় চূড়ায় ভারত একই দাপুটে তেজ ধরে রেখেছে । জানা গিয়েছে, এই ২০ টি শৃঙ্গই প্যানগংয়ের কাছে যে সমস্ত জায়গায় সংঘাত হয়েছে, সেই এলাকায় অবস্থিত। ফলে যুদ্ধবিদ্যার নীতি বলছে, ভারত এখন লাদাখের বুকে বাড়তি মাইলেজ পেয়ে গিয়েছে। কারণ উঁচু এই সমস্ত জায়গা থেকে ভারত ক্রমাগত লালফৌজকে যেমন নজরে রাখবে,তেমনই রক্তচক্ষু দেখানোও সম্ভব হবে। যা যুদ্ধনীতির গুরুত্বপূর্ণ বিষয়।

লাদাখ ও ভারতীয় সেনা

লাদাখ ও ভারতীয় সেনা

সূত্রের দাবি, ক্রমেই ঠান্ডার আমেজ পড়তে শুরু করেছে লাদাখে। ফলে যুদ্ধ পরিস্থিতি ও যুদ্ধ নীতি পাল্টাতে শুরিু করবে। এই মুহূর্তে প্যানগংয়ের উত্তর ও দক্ষিণ এলাকা বরাবর বিভিন্ন শৃঙ্গে ভারতীয় সেনার দাপুটে অবস্থান রীতিমতো প্রাসঙ্গিক। শীতকালীন সংঘাতে ঘিরে যে আশঙ্কা রয়েছে, তার আগে লাদাখে ২০ টি চূড়ায় ভারতের দাপট রীতিমতো বার্তাবহ।

 লাদাখে ফ্রন্ট লাইন যুদ্ধবিমান

লাদাখে ফ্রন্ট লাইন যুদ্ধবিমান

ভারতীয় বায়ুসেনার সমস্ত শক্তিধর ফ্রন্টলাইন যুদ্ধবিমান এই মুহূর্তে লাদাখে অবস্থিত। সুখোই থেকে শুরু করে মিরাজ ২০০০ এখন লাদাখে রয়েছে। এরই মাঝে এদিন লাদাখে বুকে সদর্পে ঘুড়ে বেড়াতে দেখা গিয়েছে সেনার পোস্টার বয় রাফালেকে।

ভারত-চিন আলোচনা

ভারত-চিন আলোচনা

এদিকে, ভারত চিন আলোচনা পর্ব ক্রমেই জোরদার হচ্ছে। লাদাখে এদিন দুই সেনার তরফের আলোচনা শুরু হয়। মস্কো বৈঠকে দুই দেশের ৫ পয়েন্টের মধ্যস্থতা বার্তাকে বাস্তবে কার্যকর করতেই এই বৈঠক। তারমাঝেই ২০ টি চূড়ায় ভারতের দখলের খবর, বৈঠককে প্রভাবিত করে কি না, সেদিকে তাকিয়ে দুই দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+