কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই ফেললেন ইয়েদুরাপ্পা

সকাল হতে না হতেই ৯টার সময় বেঙ্গালুরুতে রাজ্যপালের অভিভাবকত্বে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয় বারের জন্য শপথ নিয়েই ফেললেন বিএস ইয়েদুরাপ্পা।

সুপ্রিম কোর্টে ভোর পর্যন্ত চলা নাটকে কংগ্রেস-জেডিএসের বিশেষ সুবিধা হল না। সকাল হতে না হতেই ৯টার সময় বেঙ্গালুরুতে রাজ্যপালের অভিভাবকত্বে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয় বারের জন্য শপথ নিয়েই ফেললেন বিএস ইয়েদুরাপ্পা। দলের পক্ষে রয়েছে ১০৪টি ভোট। ম্যাজিক ফিগার ১১৩। হাতে রাজ্যপালের দেওয়া সময় রয়েছে ১৫ দিন। এদিকে সুপ্রিম কোর্টে দলের তরফে সাত দিনের মধ্যে সরকার গড়তে কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই ফেললেন ইয়েদুরাপ্পা

ইয়েদুরাপ্পার শপথগ্রহণের পরই জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর দাদা এইচডি রেভন্না স্পষ্ট জানিয়ে দেন, দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি। ইয়েদুরাপ্পার সরকার অবৈধ। শপথ নিয়ে ফেললেও দুদিন অপেক্ষা করুন। দেখুন কী হয়।

এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ উপস্থিত ছিলেন না। তবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান ও অনন্ত কুমারকে দেখা গিয়েছে।

এদিন কর্ণাটকের ২৩তম মুখ্যমন্ত্রী হিসাবে ইয়েদুরাপ্পা শপথ নেন। যা দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, সংসদীয় গণতন্ত্রে বিজেপির শ্রদ্ধা নেই। ইয়েদুরাপ্পা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইলে ১১২জন বিধায়কের তালিকা দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+