Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনার দ্বিতীয় স্রোতের টালমাটাল পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভ্যাকসিন ঘিরে নয়া তথ্যে চাঞ্চল্য

লকডাউনের মতো কিছু বিশেষ করোনা বিধি কড়াভাবে লাগু হয়েছে গোটা মহারাষ্ট্রে। করোনার ভয়াবহ থাবার দাপটে মহারাষ্ট্রে করোনার জেরে কোভিড ১৯ ভ্যাকসিনের প্রবল চাহিদা বাড়তে দেখা যাচ্ছে। দেশে যখন করোনার আক্রান্তের সংখ্যার বিচারে মহারাষ্ট্রের অবদান দেশের মোট আক্রান্তের এক তৃতীয়াংশ, তখন ভ্যাকসিন উদ্ধব-রাজ্যে একটি বড়সড় প্রশ্নের মুখে।

করোনার দ্বিতীয় স্রোতের টালমাটাল পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভ্যাকসিন ঘিরে নয়া তথ্যে চাঞ্চল্য

বুধবারই মহারাষ্ট্র লকডাউনের মতো বিধি ঘোষণা করেছে। তবে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, করোনার জেরে মহারাষ্ট্রে লকডাউনের চেয়েও বেশি প্রয়োজনীয় হল ২০০ দিনের ভ্যাকসিন। এই রাজ্যে প্রবলভাবে যেমন হাসপাতালে বেডের অভাব দেখা যাচ্ছে, তেমনই মহারাষ্ট্র জুড়ে কোভিডের জেরে ভ্যাকসিনের প্রয়োজন বাড়ছে । এপর্যন্ত এই রাজ্য ১.১ কোটি ভ্যাকসিন দিয়েছে। তবে মহারাষ্ট্রের প্রশাসন বলছে, আগামী ২ মাসে ২.২ কোটি মানুষকে ভ্যাকসিন দিলে তা কার্যকরী হবে।

মহারাষ্ট্রের কোভিড টাস্ক ফোর্সের টেকনিক্যাল অ্যাডভাইজার জানিয়েছেন, ২ কোটি মানুষকে যদি মহারাষ্ট্রে ভ্যাকসিন দেওয়া যায়, তাহলে তা খুবই বড় সাহায্য হবে। তবে কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিনে দেরি হলেই সমস্যার মাত্রা বাড়বে।মহারাষ্ট্রে ৪৫ থেক ৫৯ বছরের বাসিন্দাদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পরিসংখ্যান বলছে, এর জেরে প্রতিদিন গড়ে ১.৬৫ লাখ জনতাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এরপরও ৭৮ দিন ভ্যাকসিনেশন চালাতে সেরাজ্যের ৪৫ থেকে ৫৯ জনকে ভ্যাকসিন দেওয়ার পর্যায় সম্পূর্ণ করা যাবে। এরই মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ছাকরে নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছেন ২৫ বছরের বয়সীদেরও যেন ভ্যাকসিন দেওয়া হয়।

এদিকে, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ১২০ টি ভ্যাকসিন সেন্টারের মধ্যে ৭০ টি বন্ধ টিকার অভাবেয সেই জায়গা থেকে এই ভ্যাকসিনের কমতির মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি আরও সংকটজনক বলে দাবি উদ্ধব শিবিরের। যদিও ভ্যাকসিনের কমতি মানতে চাইছে না কেন্দ্র। এই পরিস্থিতিতে এদিন মহারাষ্ট্রে করোনা আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৮,৯৫২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৮ জনের। যার জেরে করোনার কেস মহারাষ্ট্রে মোট দাঁড়িয়েছে ৩৫,৭৮,১৬০ জন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+