পর পর ৯টি যৌন হেনস্থার ঘটনায় জেরবার কেন্দ্রীয় সরকারী এই সংস্থা! মহিলা কমিশনের কড়া পদক্ষেপ
কেন্দ্রীয় সরকারের অধিনস্ত 'প্রসার ভারতী'র 'অল ইন্ডিয়া রেডিও'-র দফতরে পর পর ৯ টি যৌন হেনস্থার ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায়। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে অল ইন্ডিয়া রেডিওর অন্তবর্তী কমিটি।
কেন্দ্রীয় সরকারের অধিনস্ত 'প্রসার ভারতী'র 'অল ইন্ডিয়া রেডিও'-র দফতরে পর পর ৯ টি যৌন হেনস্থার ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায়। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে অল ইন্ডিয়া রেডিওর অন্তবর্তী কমিটি। সেই মামলায় সংস্থার এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে যাবতীয় তদন্ত প্রক্রিয়ার শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরই কড়া শাস্তির প্রস্তাব জানায় জাতীয় মহিলা কমিশন।

মহিলা কমিশনের তরফে এই বিষয়ে কড়া শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, তাঁদের প্রস্তাব গ্রহণ করেছে সংস্থার ডিসিপ্লিনারি কমিটি। পাশাপাশি সংস্থার দোষী সাব্যস্ত হওয়া ওই কর্মীর শাস্তি হিসাবে কমিয়ে দেওয়া হয়েছে বেতনের স্তর। চাকরি জীবনে একবছর কমিয়ে দেওয়া হয়। ২ বছরের বেতনের স্তর যেমন কমিয়ে দেওযয়া হয়েছে, তেমনই দোষী এই ২ বছরের বর্ধিত হারের বেতনও পাবেন না বলে জানানো হয়েছে।
একাধিক যৌন হেনস্থার অভিযোগ পেয়ে ইতিমধ্যেই সংস্থার মহিলা কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে প্রভূত পদক্ষেপ নিয়েছে সংস্থা। দফতরে বাড়ানো হয়েছে
সিসিটিভি ক্যামেরার সংখ্যা। উল্লেখ্য, গত ১২ নভেম্বর জাতীয় মহিলা কমিশন 'অল ইন্ডিয়া রেডিও'কে জানায় সংস্থার মহিলা সঞ্চালকদের তরফে একাধিক যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই প্রেক্ষিতেই এআইআর-কে ১৫ দিনের মধ্যে আন্তর্বর্তী তদন্তের জন্য প্রস্তাব দেয় কমিশন। এরপরই তদন্তকারী কমিটির কাছে অভিযুক্তের দোষ প্রমাণিত হয়।












Click it and Unblock the Notifications