Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সীতারামের জায়গায় এলেন আলেকজান্ডার বেবি, এছাড়াও সিপিএমের অন্দরে হল একাধিক পরিবর্তন

ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর শীর্ষ নেতৃত্বে আবারও দক্ষিণ ভারতের নেতা। কেরলের প্রাক্তন মন্ত্রী মারিয়াম আলেকজ়ান্ডার বেবি-কে দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করল সিপিএমের মাদুরাই পার্টি কংগ্রেস। এই পদে তিনি সীতারাম ইয়েচুরির স্থলাভিষিক্ত হলেন।

৭০ বছর বয়সে দলের সর্বোচ্চ দায়িত্ব পেলেন বেবি, তাঁর জন্মদিনেই এই ঘোষণায় এক বিশেষ তাৎপর্য লক্ষ্য করা যাচ্ছে। দলের নিয়ম অনুযায়ী তিনি পরপর দুই মেয়াদে (ছয় বছর) এই দায়িত্বে থাকতে পারবেন।

Mariam Alexander Baby

সিপিএমের ইতিহাসে এটি নতুন নয়। আগে যেমন দলের নেতৃত্বে ছিলেন ইএমএস নাম্বুদিরিপাদ (কেরল), পি সুন্দরাইয়া (অন্ধ্র), পরে হরকিষেণ সিং সুরজিৎ (পাঞ্জাব), তারপর প্রকাশ কারাট (কেরল), সীতারাম ইয়েচুরি (অন্ধ্র)। এবার ফের কেরল থেকেই বেবির মতো একজন প্রভাবশালী নেতাকে দায়িত্ব দিয়ে দক্ষিণ ভারতে দলের ভরকেন্দ্র আরও শক্তিশালী করল সিপিএম।

কারা বাদ পড়লেন -

দলের বয়সসীমা নীতির কারণে প্রকাশ কারাট, বৃন্দা কারাট, সুভাষিণী আলি, পিনারাই বিজয়ন, মানিক সরকার, সূর্যকান্ত মিশ্র, জি রামকৃষ্ণনদের মতো সাতজন প্রবীণ নেতা এবার বিদায় নিলেন পলিটব্যুরো থেকে। তবে ব্যতিক্রম হিসাবে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-কে রাখা হয়েছে কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোতে।

নতুন মুখদের উত্থান -

১) বাংলার পক্ষ থেকে পলিটব্যুরোতে সূর্যকান্তের জায়গায় শ্রীদীপ ভট্টাচার্য এলেন।
২) ত্রিপুরা থেকে মানিক সরকারের স্থলে এলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
৩) রাজস্থান থেকে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হল সীকরের সাংসদ অমরা রাম।

সীতারামের মৃত্যুর পর অনেকেই চান বাংলার নেতা মহম্মদ সেলিম দলের সাধারণ সম্পাদক হোন, কিন্তু তিনি রাজ্য ছেড়ে দিল্লি যেতে অনিচ্ছুক ছিলেন। অপর প্রস্তাবিত নাম ছিল কৃষক আন্দোলনের নেতা অশোক ধাওয়াল, কিন্তু সংসদীয় অভিজ্ঞতার অভাবে তাঁকে চূড়ান্ত করা হয়নি।

Take a Poll

মারিয়াম আলেকজ়ান্ডার বেবি একাধারে এসএফআই, ডিওয়াইএফআই-এর নেতৃত্ব দিয়েছেন এবং কেরলের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি ১২ বছর রাজ্যসভার সদস্য ছিলেন কেরল থেকে। তাঁর ব্যক্তিগত শখ ছবি তোলা, আগের দিনে ক্যামেরা ব্যবহার করলেও এখন মোবাইল ফোনেই ছবি তোলেন তিনি।

যখন জাতীয় রাজনীতিতে সিপিএম ক্রমশ সংকুচিত, বাংলায় প্রায় অস্তিত্বহীন, ত্রিপুরায় বিজেপি বিরোধী শক্তি, আর কেবল কেরলেই ক্ষমতায় - সেই সময়ে দলের দায়িত্বে এলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও সংগঠনে বেড়ে ওঠা নেতা। তাঁর হাতেই দল তুলে দিল নতুন অধ্যায়ের দায়িত্ব। স্বাভাবিক ভাবেই বেবির কাঁধে ভর দিয়ে দল চাইছে আরও অভিজ্ঞ হয়ে উঠতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+