পাঁচ রাজ্যে সতর্কতা! কখন, কীভাবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দিতওয়া?

দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়া। মঙ্গলবার ভোরে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, ভোর ৫.৩০ এ ঝড়টির অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৮.২ ডিগ্রি ও পূর্ব দ্রাঘিমা ৮১.১ ডিগ্রি বরাবর

শ্রীলঙ্কার ত্রিকোণমালার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে মাত্র ৫০ কিমি, বাত্তিকেলাওয়ার উত্তর পশ্চিমে ৯০ কিমি, ও হাম্বানটোটার উত্তরে ২৩৩ কিমি দূরে। ভারতীয় উপকূলে দিতওয়ার অবস্থান পণ্ডিচেরির দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ৪৪০ কিমি, ও চেন্নাইয়ের দক্ষিণে ৫৪০ কিমি। গত ছয়ঘণ্টায় এটি প্রায় ৭ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে অগ্রসর হয়েছে।

উত্তর তামিলনাড়ু, পণ্ডিচেরি, দক্ষিণ অন্ধ্রের দিকে ধেয়ে আসার সম্ভাবনা আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩০ নভেম্বর ভোর নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর তামিলনাড়ু, পণ্ডিচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূলের একেবারে কাছাকাছি পৌঁছে যেতে পারে।

তামিলনাড়ুতে ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।আজ ও আগামীকাল কিছু এলাকায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর বিরামহীন বৃষ্টিপাত, ৩০ নভেম্বর সবচেয়ে তীব্র হবে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ নভেম্বর সর্বোচ্চ প্রভাব পড়বে।

কেন্দ্রশাসিত অঞ্চল কেরল ও মহেতে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেলঙ্গানাতে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কর্ণাটকে ২৯ নভেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তামিলনাড়ুতে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বজ্রঝড় ও বিদ্যুৎচমকের সতর্কতা জারি হয়েছে। এছাড়াও কেরল ও মহেতে ২৮ থেকে ২৯ নভেম্বর উপকূলবর্তী অন্ধ্র ও ইয়ানামে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর,
দক্ষিণ কর্ণাটকের অন্তঃভাগে ২৯ থেকে ৩০ নভেম্বর ও উত্তর কর্ণাটকে ৩০ নভেম্বর
এই সব অঞ্চলে বজ্রঝড় সহ বিদ্যুৎচমক দেখা দিতে পারে।

আন্দামান নিকোবরেও আজ ও আগামীকাল ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাসসহ বজ্রঝড় হতে পারে।

উত্তর পশ্চিম ভারতে আগামী দুইদিন ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে, তারপর আবার কমবে।মধ্য ভারতে পরবর্তী দুইদিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। পূর্ব ভারতে আগামী তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

পশ্চিম ভারতে প্রথম ২৪ ঘণ্টা তেমন পরিবর্তন নেই, তার পরবর্তী চার দিনে ২ থেকে ৩ ডিগ্রি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে পাঁচ দিন কোনো বড় তাপমাত্রাগত পরিবর্তন নেই।

তবে ঘন কুয়াশা দেখা দিতে পারে ২৮ থেকে ৩০ নভেম্বর হিমাচল, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির বিচ্ছিন্ন অঞ্চলে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, পূর্ব রাজস্থানে ২৮ থেকে ২৯ নভেম্বর পাঞ্জাবে,
৩ থেকে ৪ ডিসেম্বর রাজস্থানের আরও কিছু এলাকায় প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।

উপকূলবর্তী বাসিন্দাদের সরকারি সতর্কতা অনুসরণ করতে বলা হয়েছে, কারণ বৃষ্টির পরিমাণ ও বাতাসের তীব্রতা আগামী ঘণ্টাগুলোতে বাড়বে।

দিতওয়া এখনো শক্তি বাড়াচ্ছে, আর তাই আবহাওয়া দপ্তর ও দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ঝড়টির গতিপথ নজরে রেখে নিয়মিত আপডেট দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+