অমৃত সিংয়ের সন্ধানে হন্যে মান সরকার, ধৃতদের অবিলম্বে ছাড়তে হবে, ২৪ ঘণ্টা সময় দিয়ে হুঁশিয়ারি অকাল তখতের
বিচ্ছিন্নতাবাদী অভিযোগে গত কয়েকদিন পাঞ্জাবে চরম ধরপাকড় চালিয়েছে পুলিশ। তাতে একাধিক শিখ যুবককে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনায় এবার চরম হুঁশিয়ারি দিল শিখ সংগঠন অকাল তখত। বিচ্ছিন্নতাবাদী শিখ ধর্মগুরু অমৃৎপাল সিংয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছে পাঞ্জাব পুলিশ। তাই নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়েছে পাঞ্জাবে।

বিচ্ছিন্নতাবাদী দমন অভিযানে পাঞ্জাব পুলিশ যে শিখ যুবাদের গ্রেফতার করেছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এবার প্রকাশ্য সুর চড়াল শিখ সংগঠন অকাল তখত। সংগঠনের নেতা যথেদর গিয়ানি হরপ্রীত সিং পাঞ্জাব পুলিশকে রীতিমত ২৪ ঘণ্টা সময়সীমা বেধে দিয়েছে। এই ২৪ ঘণ্টার মধ্যে ধৃত শিখ যুবাদের মুক্তি দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাবে যে কয়েকটি ধর্মীয় সংগঠন রয়েছে তার মধ্যে অকাল তখত সবচেয়ে জনপ্রিয় এবং তাদের সদস্য সংখ্যা সর্বাধিক। সেই সংগঠনের সর্বোচ্চ নেতা হরপ্রীত সিং। তিনি দাবি করেছেন যাঁরা হিন্দু রাষ্ট্র বলে হুঙ্কার দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কেন এই একই পদক্ষেপ করা হচ্ছে না। যাঁরা হিন্দু রাষ্ট্র বলছেন তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না। তাঁদের গ্রেফতার করে কেন জাতীয় সুরক্ষা আইনের আওতায় মামলা করা হচ্ছে না।
এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান জানিয়েছেন তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যাঁরা দেশদ্রোহীতার মত কাজ করেনি। যাঁদের বিরুদ্ধে সরাসরি কোনও প্রমাণ পাওয়া যাচ্ছে না তাঁদের যেন অবিলম্বে মুক্ত করে দেওয়া হয়। একই সঙ্গে আবার মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছেন যাঁরা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিচ্ছিন্নতা বিরোধী অভিযানে যে ৩৫৩জনকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের মধ্যে ১৯৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে আবার অকাল তখতের পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে ধৃত যুবকদের যদি মুক্তি না দেওয়া হয় তার আন্দোলন করবেন। সেই আন্দোলন হিংসাত্মক না হলেও তাঁদের কুটনৈতিক পথে তাঁরা জবাব দেবেন বলে জানিয়েছেন। তিিন অভিযোগ করেছেন একাধিক সংবাদ মাধ্যম শিখদের অসম্মানও করেছে। িশখদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। যেটা বন্ধ হওয়া জরুরি। সেই সব চ্যানেলের বিরুদ্ধে পাঞ্জাব সরকারের উচিত পদক্ষেপ করা এমনই দাবি জানিয়েছেন তিনি। এর আগে অকাল তখতের পক্ষ থেকে অমৃৎপাল সিংকে পুলিশের কাছে আত্মসমর্পণ তরে তদন্তে সহযোগিতা করার আর্জি জানানো হয়েছিল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications