নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন একে জ্যোতি, তিনি কোথাকার মানুষ জানেন কি
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নসীম জাইদির স্থলাভিষিক্ত হলেন আঁচল কুমার জ্যোতি। আগামী ৬ জুলাই বৃহস্পতিবার তিনি দায়িত্ব নেবেন।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নসীম জাইদির স্থলাভিষিক্ত হলেন আঁচল কুমার জ্যোতি। আগামী ৬ জুলাই বৃহস্পতিবার তিনি দায়িত্ব নেবেন। তিনি হতে চলেছেন ভারতের ২১তম মুখ্য নির্বাচন কমিশনার।
বর্তমানে আঁচল কুমার ইলেকশন কমিশনারের পদ সামলাচ্ছিলেন। তিনি ওপি রাওয়াতের সঙ্গে যুগ্মভাবে পদ সামলাচ্ছিলেন।

১৯৫৩ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করা জ্যোতি গুজরাত ক্যাডারের আইএএস অফিসার। ৬৪ বছর বয়সী জ্যোতি এর আগে গুজরাতের মুখ্যসচিবের পদও সামলেছেন। এছাড়া ১৯৯৯-২০০৪ সালের মধ্যে কান্ডলা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানের পদ ও সর্দার সবোবর নর্মদা নিগম প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের পদও সামলেছেন।
২০১৩ সালের জানুয়ারি মাসে তিনি অবসর নেন। এছাড়া তিনি গুজরাতের ভিজিল্যান্স কমিশনারের পদও সামলেছেন।












Click it and Unblock the Notifications