অজিত পাওয়ার না সুপ্রিয়া সুলে- কে বসবেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের পদে
ভাইপো অজিত পাওয়ার নাকি মেয়ে সুপ্রিয়া সুলে- কার ভা্গ্যে শিকে ছিঁড়বে? এনসিপি প্রধান পদে বসবেন কে? এনসিপি প্রধান শরদ পাওয়ারের হঠাৎ পদত্যাগের সিদ্ধান্তের পর জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মহারাষ্ট্রের রাজনীতিতে এতদিন ছড়ি ঘুরিয়েছেন তিনি, এবার তাঁর ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়েই জল্পনা।
মঙ্গলবার এক অনুষ্ঠানে শরদ পাওয়ার এনসিপি প্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তারপরই তাঁর দলের উত্তরাধিকারী কে হবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সবাইকে অবার করে পাওয়ার তাঁর আত্মজীবনীর সংশোধিত সংস্করণ প্রকাশের সময় পদ ছাড়ার কথা ঘোষণা করেন।

এই অবস্থায় কে দলের ভার কাঁধে তুলে নেবেন, তা স্পষ্ট হয়নি। দলীয় কর্মী ও নেতাদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল শরদ পাওয়ারকে। তাঁকে সিদ্ধান্ত প্রত্যাহারের চাপ দেন দলীয় নেতা-কর্মীরা। কিন্তু শরদ পাওয়ার অনড় থেকেছেন। এরপর ভাইপো অজিত পাওয়ার আর মেয়ে সুপ্রিয়া সুলে শীর্ষ পদের লড়াইয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
শরদ পাওয়ারের মেয়ে এনসিপি নেতা সুপ্রিয়া সুলেকে দলের শীর্ষ পদের লড়াইয়ে এগিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড়ো অংশ। তিনি বারামতি কেন্দ্রের সাংসদ। ২০১১ সালে তিনি কন্যা ভ্রূণহত্যার বিরুদ্ধে রাজ্যব্যাপী প্রচার শুরু করে লাইমলাইটে এসেছিলেন। তিনি ভাই অজিত পাওয়ারকে কড়া টক্কার দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
অজিত পাওয়ারের সংগঠনের উপর অনেক বেশি প্রভাব রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভাইপো অজিত পাওয়ারই শরদ পাওয়ারের এনসিপি প্রধানের পদ থেকে সরে যাওয়ার মূল কারণ। ২০১৯ সালে শরদ পাওয়ারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন অজিত। মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য তিনি বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন।

গত কয়েকদিনে ফের অজিত পাওয়ারকে বিজেপির কাছাকাছি দেখা গিয়েছে। ফলে জল্পনা শুরু হয়েছে যে, তিনি আবার বিদ্রোহ করতে পারেন। বেশ কিছু সংখ্যক বিধায়কদের নিয়ে তিনি বিজেপিকে যোগ দিতে পারেন। তারপর অজিত পাওয়ার বিদ্রোহের পরিকল্পনা উড়িয়ে দেন। তিনি জানান, শেষনিঃশ্বাস পর্যন্ত এনসিপিতেই থাকবেন।
এখন দেখার এনসিপির ব্যাটন কার হাতে যায়। অজিত পাওয়ারের হাতেই সেই ব্যাটন ওঠে, নাকি মেয়ে সুপ্রিয়া সুলে তুলে নেন এনসিপির দায়িত্বভার। ২৪ বছর পর এনসিপির সভাপতির পদ থেকে সরে যাওয়ার শরদ পাওয়ারের আকস্মিক সিদ্ধান্তকে দলের আড়াআড়ি বিভাজন রোধের চেষ্টা বলেই মনে করা হচ্ছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications