অনন্তনাগে কী করছেন এনএসএ অজিত ডোভাল, ভাইরাল ভিডিও

সোপিয়ানের পর এবার অনন্তনাগে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় দেখা গেল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অতি ডোভালকে।

সোপিয়ানের পর এবার অনন্তনাগে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় দেখা গেল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অতি ডোভালকে। কাশ্মীরে থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। নিজের তদারকিতেই উপত্যকার প্রশাসনিক কাজকর্ম চালাচ্ছেন। এমনকী সেনাবাহিনী, পুলিসকে পরিচালনাও করছেন তিনি।

অনন্তনাগে কী করছেন এনএসএ অজিত ডোভাল, ভাইরাল ভিডিও

কাশ্মীরের মানুষ কী ভাবছে সেটা জানার জন্য কয়েকদিন আগে সোপিয়ানে স্থানীয়দের সঙ্গে প্রকাশ্যে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। শুধু আলাপচারিতাই নয় তার সঙ্গে স্থানীয়দের সঙ্গে খাওয়াদাওয়াও সেরেছিলেন তিনি।

তারপরে আজ আবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এবার অনন্তনাগে পৌঁছে গিয়েছেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে অনন্তনাগে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তিনি। প্রবীণ নবীন উভয়ের সঙ্গে কথা বলতে দেখা গিেয়ছে তাঁকে। শুক্রবার ডোভাল কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করেন।

সেই বৈঠকে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ইদ উপলক্ষ্যে গতকাল রাত থেকেই উপত্যকায় ১৪৪ ধারা শিথিল করা হয়েছে। তারপরেই অনন্তনাগে পৌঁছে যান ডোভাল। সেখানে একটি বাজারে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি। এর আগে শ্রীনগরের একাধিক এলাকায় ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন তিনি। পুলিস এবং সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+