আকাশপথে জারি পাক নিয়ন্ত্রণ! সম্পূর্ণই এড়িয়ে, ঘুরপথে হবে এয়ার ইন্ডিয়ার পশ্চিমী যাত্রা
পাক ভূখণ্ডে ভারতের বিমান হামলার পর এয়ার ইন্ডিয়া অবিলম্বে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় বায়ুসেনার বিমান হামলার পর আকাশপথে নিয়ন্ত্রণ জারি করল পাকিস্তান। পাক আকাশে ৩২০০০ ফুটের নিচ দিয়ে ভারত থেকে আসা কোনও বিমান যাতায়াত করতে দেওয়া হবে না। এরপরই পাকিস্তানের আকাশপথ সম্পূর্ণরূপে এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পাক নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বালাকোট সেক্টরে বিমানহানা চালায় ভারতীয় বায়ুসেনা। তার জেরে বুধবারই লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে আকাশপথ নিয়ন্ত্রণের ওই নোটিশ জারি করা হয়। আপাতত আগামী তিন মাসের জন্য এই নিয়ন্ত্রণ বলবত থাকবে। এর ফলে ফাঁপড়ে পড়ে এয়ার ইন্ডিয়া। মধ্য় প্রাচ্য-সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পথেও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে তারা।
তড়িঘড়ি এয়ার ইন্ডিয়ার পদস্থ কর্তাদের বৈঠক ডাকা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় পাকিস্তানের আকাশসীমা এড়িয়েই চলা হবে। তৈরি হয় নয়া আকাশ পথের নকশা।
দিল্লি বা উত্তর ভারতের বিমান বন্দরগুলি থেকে ওড়ার পর বিমানগুলি যাবে মুম্বইয়ের দিকে। সেখান থেকে ডানদিকে বাঁক নিয়ে যাবে ওমানের রাজধানী মুস্কাট দিকে। মুস্কাট থেকে নিয়মিত পথেই যাত্রা করবে বিমানগুলি।
এতে যাতায়াতের সময় অবশ্যই কিছুটা বাড়বে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার কর্তারা। তাঁদের হিসেব অনুযায়ী যাওয়ার পথে ঘন্টা দুয়েক এবং ফেরার পথে ১ ঘন্টার মতো সময় বেশি লাগবে নয়া পথে।












Click it and Unblock the Notifications