Air Pollution: বিষ বাতাসে শ্বাস নিচ্ছেন অপনিও, দূষণ তালিকায় ভারতের তিন শহরের মধ্যে রয়েছে কলকাতাও
দূষণে বিপর্যস্ত একা রাজধানী দিল্লি নয়। তালিকায় রয়েছে ভারতের আরও দুই শহর। বিশেষ করে কলকাতা শহরের নাম জ্বলজ্বল করছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়। ভারতের দিল্লি-মুম্বই এবং কলকাতা এই তিনটি শহর রয়েছে সেই তালিকায়।
কলকাতা যে দিল্লির থেকে কোনও অংশে কম দূষিত নয় সেকথা আবারও প্রমাণ করে দিয়েছে এই তালিকা। দিল্লির বায়ু দূষণ সম্পর্কে আমরা সকলেই জািন। এই সময়ে দিল্লিতে দূষণ ভয়ঙ্কর আকার নেয়। তার জন্য স্কুল পর্যন্ত ছুটি দেওয়া হয়। রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু কলকাতা এই বিষয়ে বড় বেশি উদাসীন। আপনিও যে বিষ বাতাসেই শ্বাস নিচ্ছে তা এই তালিকায় স্পষ্ট।

গতবছরেও কলকাতা শহরের এই পরিস্থিতি ছিল না। এবার হঠাৎ করে কী এমন ঘটল যে দূষণে দিল্লিকে পাল্লা দিচ্ছে কলকাতা। অক্টোবর মাস থেকেই নাকি কলকাতা শহরের বাতালে দূষণের পরিমাণ বাড়তে শুরু করেছিল। নভেম্বরের প্রথমে তা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দিল্লিতে যে কারণে দূষণ সেকারণে কলকাতায় দূষণ হওয়ার কথা নয়। কারণ সমুদ্র সংলগ্ন এলাকায় শহর। গঙ্গার মতো বড় নদী রয়েছে। সমুদ্র থেকে বাতাস আসে। তাহলে কলকাতার দূষণের মাত্রা এতোটা বাড়ল কী করে।
সুইস এয়ার কোয়ালিটি টেক কোম্পানি বায়ু দূষণের েয তালিকা তৈরি করেছে তাতে ভারতের দিল্লির সঙ্গে কলকাতা এবং মুম্বইয়ের নামও রয়েছে। দূষণের তালিকায় প্রথম পাঁচের মধ্যেই রয়েছে ভারতের এই তিন শহর। তার মধ্যে সর্বাধিত দূষণ দিল্লিতে, যেখানে দূষণের মাত্রা ৪৮৩। আর কলকাতার দূষণের মাত্রা ২০৬, মুম্বইয়ের দূষণের মাত্রা ১৬২। অর্থাৎ বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।
দিল্লি সরকার দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করে ফেলেছে। ১০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সব প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। গাড়িতেও িনয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে দিল্লিতে ভারীয় যান প্রবেশে নিষেধাজ্ঞা জারির চিন্তা ভাবা করতে শুরু করেছে তারা। এই সময় উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের চাষীরা শুকনো ফসল পোড়ায় তার জেরে দূষণের মাত্রা বাড়ে দিল্লিতে। এই পরিস্থিতি চলতে থাকলে আরও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।
কলকাতা দূষণ তালিকায় থাকলেও কলকাতার জন্য তেমন কোনও িনয়ন্ত্রণ বা পদক্ষেপের কোনও কাজ রাজ্য সরকার করছে না। কাজেই বিষ বাতাসে শ্বাস নিতে নিতেই চলছেন সকলে। এভাবে চলতে থাকলে দূষণে প্রাণঘাতি রোগের পরিমাণ বাড়বে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের মধ্যে সমস্যা তৈরি হবে।
Assembly Election 2023: ৭ তারিখ ভোট, আজই শেষ প্রচার মিজোরাম-ছত্তিশগড়ে
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
দিল্লির করোল বাগে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ২, হাসপাতালে একাধিক আহত -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড












Click it and Unblock the Notifications