Assembly Election 2023: ৭ তারিখ ভোট, আজই শেষ প্রচার মিজোরাম-ছত্তিশগড়ে
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে দুই রাজ্যে ভোটগ্রহণ ৭ নভেম্বর। মিজোরাম এবং ছত্তিশগড়ে আজ প্রচারের শেষ দিন। আজ ছত্তিশগড়ে প্রচারে যাচ্ছেন জেপি নাড্ডায উত্তর পূর্বের রাজ্য মিজোরামে এখনও বিজেপির কোনও বড় নেতাকে পা রাখতে দেখা যায়নি।
মিজোরামে বিজেপির প্রচারে এড়িযে যাওয়ার নেপথ্যে মণিপুরের অশান্তি রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মণিপুরের অশান্ত পরিবেশ মোকাবিলা করতে ব্যর্থ মোদী সরকার। গোটা দেশ এই নিয়ে উত্তাল হয়েছে এখনও মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে পারেনি মোদী সরকার। সেকারণে মিজোরামে প্রচারে যেতে তিনি ভয় পাচ্ছেন বলে কটাক্ষ বিরোধীদের।

আজ ছত্তিশগড়ে প্রচারে যাচ্ছেন বিজেপি নেতা অমিত শাহ। ভূপেশ বাঘেল সরকারকে পরাস্ত করতে মরিয়া বিজেপি। এদিকে ছত্তিশগড়ে টাকা দিয়ে ভোট করানোর অভিযোগ করেছে কংগ্রেস। ভূপেশ বাঘেল নির্বাচনী প্রচারে অভিযোগ করেছেন যে বিজেপি বাহিনীর গাড়িতে করে টাকা নিয়ে আসছে রাজ্যে। তিনি দাবি করেছিলেন নির্বাচন কমিশের কাছে বাহিনীর গাড়ি তল্লাশির আর্জি জানাবেন।
এদিকে মিজোরামের ভোটে এবার মণিপুর কাণ্ডের প্রবল প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। মিজোরামে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। বুথ ফেরত সমীক্ষা যেদিকে ইঙ্গিত করছে তাতে দুই রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। মিজোরামে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্য দিকে মধ্যপ্রদেশেও বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
আজ বিকেলের পরেই এই দুই রাজ্যে আর কোনও প্রচার করতে পারবেন না রাজনৈতিক দলের নেতারা। আজ থেকেই সেখােন নাকা তল্লাশি শুরু হয়ে যাবে। িমজোরামে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য রাজ্য থেকেও প্রবেশে চলবে তল্লাশি এমনই জানানো হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ সোমবার ভোট এই দুই রাজ্যে।












Click it and Unblock the Notifications