Air India: ছাঁটাইয়ের চিঠি প্রত্যাহার, গণছুটি নেওয়া কর্মীদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ Air India-র
অবশেষে সচল হতে চলেছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। গত কয়েকদিন ধরে চরম জটিলতা তৈরি হয়েছিল। ছাঁটাইয়ের চিঠি প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তারপরেই কেবিন ক্রু-রা ধর্মধট প্রত্যাহার করে নেয়।
এয়ার ইন্ডিয়ার হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্তে গণছুটিতে গিয়েছিলেন কেবিন ক্রুরা। সকলেই প্রায় সিকলিভ নিয়ে নিয়েছিলেন। তার জেরে গত কয়েকদিনে বিপর্যস্ত হয়ে পড়েছিল বিমান পরিষেবা। চরম হয়রানির শিকার হয়েছিলেন যাত্রীরা। একসঙ্গে প্রায় ২৫টি বিমান বাতিল করা হয়েছিল। প্রায় আড়াইদিন ধরে চলেছে এই অচলাবস্থা।

কেবিন ক্রুরা অভিযোগ করেছিলেন চরম অব্যবস্থার। তারপরেই প্রতিবাদে সিক লিভ নিয়েছিলেন একাধিক কেবিন ক্রু। তার জন্য গতকাল ২৫ জন কেবিনক্রুকে ছাঁটাইয়ের চিঠি ধরিয়েছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। হঠাৎ করে কেবিন ক্রুতে সংকট দেখা দেওয়ায় একাধিক উড়ান বাতিল করতে হয়েছিল। এবং তার জন্য যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
কেবিন ক্রু সংকটের কারণে আগামী ১৩ মে পর্যন্ত একাধিক উড়ান বাতিল করার কথা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া। প্রায় ২০টি রুটের পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছিল। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়া জানিয়ে দেয় যে ৮৫টি রুটের বিমান বাতিল করা হয়েছে। যে উড়ানগুলি চলছিল সেগুলিও দীর্ঘক্ষণ দেরিতে চলছিল। চূড়ান্ত যাত্রী হয়রানি শুরু হয়েছে।মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছিল সংকট।
একের পর এক এয়ার ইন্ডিয়ার বিমান দেরিতে ছাড়তে শুরু করেছিল। একাধিক বিমান বাতিলও করা হয়। সেই সংকট বুধবার এমনকী বৃহস্পতিবার পর্যন্ত চলে। এয়ার এশিয়ার সঙ্গে এয়ার ইন্ডিয়া মিশিয়ে দেওয়ার ঘটনা সহ একাধিক ইস্যুতে বিক্ষুব্ধ ছিলেন কর্মীরা। কাজের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাঁদের। এমনকী বেতন নিেয়ও ক্ষোভ দানা বেঁধেছিল।
এই নিয়ে এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট তলব করে অসামরিক পরিমহণ মন্ত্রক। কেন একের পর এক বিমান বািতল করা হচ্ছে তা জানতে চাওয়া হয়। একসঙ্গে ২৫ জন কেবিন ক্রুর ছুটি নেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। তাঁরা অসু্স্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দাবি করা হয় পরিকল্পনা করে আগে থেকে সিদ্ধান্ত করে এই ছুটি নেওয়া হয়েছিল। তারপরেই তাঁদের ছাঁটাইয়ের চিঠি ধরিয়েছিল সংস্থা। অবশেষে তাঁদের জেদের কাছে হারমানল সংস্থা। ছাঁটাইয়ের চিঠি প্রত্যাহার করা হয়।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications