উশৃঙ্খল আচরণের জন্য কপিল শর্মাকে 'ওয়ার্নিং' এয়ার ইন্ডিয়ার
ভিভিআইপি তকমা লাগানো সাংসদ হোন বা নামি তারকা অভিযোগ আসলে তা গুরুত্বর সঙ্গেই দেখা হবে। শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের পর এবার টেলিভিশন তারকা কপিল শর্মাকে সতর্ক করার পরিকল্পনা রয়েছে বিমান সংস্থার।
নয়াদিল্লি, ২৭ মার্চ : বিমানে যাত্রীদের উশৃঙ্খল আচরণের ঘটনা ক্রমেই বেড়ে চলায় এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া হচ্ছে এয়ার ইন্ডিয়া। ভিভিআইপি তকমা লাগানো সাংসদ হোন বা নামি তারকা অভিযোগ আসলে তা গুরুত্বর সঙ্গেই দেখা হবে। শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের পর এবার টেলিভিশন তারকা কপিল শর্মাকে সতর্ক করার পরিকল্পনা রয়েছে বিমান সংস্থার।

সম্প্রতি মেলবোর্ন-দিল্লি বিমানে ১৬ মার্চ মাঝ আকাশে মদ্যপ কপিল সুনীল গ্রোভারকে মারধর করেন। অশ্লীল ভাষায় আক্রমণ করেন। বিমান সংস্থার প্রধান অশ্বনী লোহানি বিমানে কপিলের উশৃঙ্খল আচরণের জন্য় রিপোর্ট তলব করেছেন। এই সপ্তাহের মধ্যেই তাঁকে লিখিত ভাবে নিজের ব্যবহারের জন্য 'ওয়ার্নিং'ও দেওয়া হবে।
কপিলের এই আচরণের জন্য বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। অনেকে অই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কেবিন ক্রু গিয়ে তাঁরে নিজের আসনে বসতে বলেন। কিন্তু পরে কপিল বিমানকর্মীদের উপর চেঁচামিচি করেন, এরপর বিমানচালক বাধ্য হয়ে বেরিয় এসে তাঁকে চুপ করান বলেও অভিযোগ।












Click it and Unblock the Notifications