Air India Pee-Gate: গাইডলাইন তৈরি করুক ডিজিসিএ! সুপ্রিম কোর্টে ৭০ উর্ধ্ব মহিলা
এয়ার ইন্ডিয়া প্রস্রাব-কান্ডে (Air India Pee Gate) গত কয়েকমাস আগে উত্তাল হয় দেশ! ফের একবার সংবাদ শিরোনামে মাঝ আকাশে (Air India) ঘটে যাওয়া জঘন্য এই ঘটনা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ভুক্তভোগী। এই ধরণের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন তৈরির দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৭২ বছরের এই বৃদ্ধা।

এই ধরনের আবেদনের ক্ষেত্রে আদালত কি বলে সেদিকেই নজর সবার।
বৃদ্ধা ওই মহিলার দাবি, এয়ার ইন্ডিয়া এবং ডিজিসিএ ঘটনার পরে তাঁর সাথে দায়িত্বশীল আচরণ একেবারেই দেখায়নি। আর সেই কারণেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই সমস্ত ক্ষেত্রে বেসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ DGCA এবং বিমান সংস্থাগুলি কি করা উচিৎ সেই নির্দেশ আদালত দেয় সেই আবেদন জানিয়েছেন। পাশাপাশি এই বিষয়ে বিশেষ গাইডলাইন তৈরিরও আবেদন জানিয়েছেন ৭০ উর্ধ ওই মহিলা।
অন্যদিকে পাতিয়ালা হাউস আদালতে চলা ফৌজদারি মামলায় মিডিয়া প্রতিবেদনেও নিষেধাজ্ঞা জারি করার কথা বলেছেন। এক্ষেত্রে নিরপেক্ষ শুনানি প্রভাবিত হচ্ছে বলেও মনে করছেন ওই মহিলা। এখন দেখার এই বিষয়ে দেশের শীর্ষ আদলত কি নির্দেশ শোনায়।
বলে রাখা প্রয়োজন, এই ঘটনা গত বছরের নভেম্বর মাসে। নিউ ইয়র্ক থেকে নয়া দিল্লি আসা এয়ার ইন্ডিয়া আসা এক ৭১ বছরের মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটে। পরে জানা যায় অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় থাকার কারণে এই ঘটনা ঘটিয়েছেন। বৃদ্ধা মহিলা এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাস ফ্লাইট AI102 -এ যাত্রা করছিলেন। আর সেখানেই এই ঘটনায় রীতিমত তোলপাড় হয়ে যায়। বিশেষ করে মাঝ আকাশে যাত্রীদের বিমান যাত্রায় নিরাপত্তা এবং যাত্রী সাছন্দের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
যদিও এই ঘটনায় মূল অভিযুক্তকে ধরা হয়। এই ঘটনায় যদিও কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলে ডিজিসিএ। কিন্তু কোথাও একটা খামতি থেকে যায়। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্ত মামলা চলছে পাতিয়ালা আদালতে। যদিও সেই মামলার শুনানিতে বৃদ্ধার দিকেই অভিযোগের আঙুল তোলে অভিযুক্ত ব্যাক্তি। বলেন, বৃদ্ধার শারীরিক সমস্যা রয়েছে। আর এই কাজ অসুস্থতার ফলেই ঘটেছে বলে দাবি করে ওই ব্যক্তি।
যদিও তা বিশেষ গ্রাহ্য হয়নি। আর এর মধ্যে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ মহিলা। দেখার আদালত এই বিষয়ে কি বলে!
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications