এয়ার ইন্ডিয়ার বিমানের ওভারহেড বিন দিয়ে জল পড়ার ভিডিও ভাইরাল, কী প্রতিক্রিয়া নেটবাসীর
মধ্যবিত্তের কাছে বিমানযাত্রা মানে বিলাসিতা, তবে অবশ্য যারা প্রায় সময়েই যাতায়াত করেন ফ্লাইটে তাদের ব্যাপারটা কিছু আলাদা। কম সময়ে, আরাম করে একস্থান থেকে আরেক জায়গায় একমাত্র বিমানেই যাওয়া যায়। আর এই বিমানেই যাত্রা করার সময় যদি যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয় তাহলে নানান প্রশ্ন তো উঠবেই! সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অবাক হয়েছেন নেট নাগরিকরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে ওভারহেড বিন থেকে দিয়ে জল পড়ছে। আর যাত্রীরা নিশ্চিতে ঘুমাচ্ছেন, কেউ বা শুয়ে রয়েছেন। বিমানের মধ্যে জল পড়া দেখে অবাক হচ্ছেন অনেকেই, যদিও সেটি স্বাভাবিক। এমন দৃশ্য কিন্তু দেখা যায় না। টাকা দিয়ে গন্তব্য করবেন আরামে, তার জায়গায় কিনা গায়ে জল নিয়ে যাত্রা করছেন এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রীরা! সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও শেয়ার করলেন বল্ডউইনার নামের একজন ব্যক্তি। যেটি দেখে নেট নাগরিকরা নানান প্রতিক্রিয়া জানিয়েছেন।

শেয়ার হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ওভারহেডের বিনের মধ্যে যাত্রীদের সিটের ওপর জল পড়ছে। যিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন তিনিও উল্লেখ করছেন এয়ার ইণ্ডিয়ার বিমানের নাম। যদিও জল পড়ার আসল কারণ জানাননি।
বল্ডউইনার ভিডিও শেয়ার করার পাশাপাশি একটি ক্যাপশনও লিখেছেন, যদিও সেটি কিন্তু অত্যন্ত ব্যঙ্গাত্মক, তিনি লিখেছেন, এয়ার ইন্ডিয়ার বিমান এটি, এখানে ভ্রমণ করার অভিজ্ঞতা অত্যন্ত নিম্নস্তরের।
যদিও ভিডিওটি দেখে একজন নেট নাগরিকরা বলেছেন, এটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পরে। যদিও অনেকেই এই ভিডিও দেখে রেগেও গেছেন, অনেকেই বিমান পরিষেবা নিয়েও নানান প্রশ্নও তুলছেন।
একজন ইন্টারনেট ব্যবহারকারী জানিয়েছেন, প্রযুক্তিগত কোনও সমস্যার কারণে এমন হতেই পারে। যদিও এটি যে কোনও এয়ারলাইন্সের সঙ্গে ঘটতে পারে। তিনি আরও বলেন, ভিডিওটিতে দেখা যাচ্ছে, অন্যান্য যাত্রীরা স্বাচ্ছন্দ্য পূর্ণ ভাবেই যাত্রা করছেন। যারা এই ভিডিওটি শেয়ার করেছেন, তারা এয়ারলাইনের নামে বদনাম করার চেষ্টা করছেন, এটা করা একদমই ঠিক নয়।
ভিডিও দেখে অপর একজন নেট নাগরিক জানান, এটি সম্পূর্ণ দোষ এয়ারলাইন্সের নাও হতে পারে। হতে পারে, যে সময় এই সমস্যা দেখা দিয়েছিল, সেই সময় হয়তো অনেক তুষারপাত হচ্ছিল। যা প্লেনের ওভারহেড বিনের ওপর পড়েছিল। যদিও বিমানের ওপর তুষারপাত হলে তা গলে যায়। যদিও যেই জায়গায় দিয়ে জল বেরোয়, সেই জায়গাগুলো ইঁদুর নষ্ট করে দিয়েছে বা অন্য কোনও কারণে নষ্ট হয়ে গিয়েছে । আবার অনেকেই বলেছেন, শুধু এয়ারলাইন্স কোম্পানিকে দোষারোপ করবেন না। যদিও এই ঘটনার কারণে এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি ভাইরাল হওয়া নিয়ে শোরগোল পরে গেছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications