বিনা সেফটি সার্টিফিকেটে একমাস উড়ল এয়ার ইন্ডিয়ার এয়ারবাস! স্থগিত কর্মীরা, তদন্তে নেমেছে সংস্থা ও ডিজিসিএ
ভারতের জাতীয় উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া বড়সড় এক গাফিলতিতে জড়িয়ে পড়ল। নভেম্বর জুড়ে সংস্থার একটি এয়ারবাস A320 বিমানে ছিল না বাধ্যতামূলক নিরাপত্তা নথি এয়ার অর্দিনেস রিভিউ সার্টিফিকেট (এআরসি)। অথচ সেই বিমানই চালিয়ে দেওয়া হয়েছে দেশের আকাশে টানা কয়েকটি বাণিজ্যিক উড়ান। ঘটনাটি চিহ্নিত হয়েছে সংস্থার নিজস্ব অডিটে, এরপরই সংশ্লিষ্ট সব কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি কোম্পানির রুটিন কমপ্লিয়েন্স চেকিংয়ের সময় ধরা পড়ে। সংস্থা নিজেই বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) জানায়। এয়ার ইন্ডিয়া ঘটনাকে "দুঃখজনক" বলে মন্তব্য করেছে ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে।

কী এই এআরসি? কেন এত জরুরি? এআরসি হল বিমানের প্রধান এয়ার অর্দিনেস রিভিউ সার্টিফিকেটের বার্ষিক নবীকরণ। বিমানের রক্ষণাবেক্ষণ, নথিভুক্ত মেরামতি, শারীরিক অবস্থা সবকিছুর বিশদ পর্যালোচনার পরেই এই সার্টিফিকেট দেওয়া হয়। সেই নথি ছাড়াই নভেম্বর মাসে একাধিক উড়ান চালায় এয়ার ইন্ডিয়ার ওই A320 বিমানটি।
৮টি রুটে উড়ল সার্টিফিকেট ছাড়া জানাল ডিজিসিএ,
নিয়ন্ত্রকের বক্তব্য অনুযায়ী, ভিস্তারা এয়ার ইন্ডিয়া একীভূতকরণের পর ৭০টি ভিস্তারা বিমানের প্রথম এআরসি জারি করার দায়িত্ব ডিজিসিএ- র হাতে ছিল। ৬৯টি বিমানের ক্ষেত্রে প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কিন্তু ৭০ তম বিমানটি ইঞ্জিন পরিবর্তনের জন্য কিছুদিন গ্রাউন্ডেড থাকায় তার এ আর সি এর মেয়াদ শেষ হয়ে যায়। তারপরই ভুলবশত সেই বিমানকে আবার সার্ভিসে ফিরিয়ে দেওয়া হয় ও মোট আটটি উড়ান সম্পন্ন হয়।
ডিজিসিএ বিষয়টি জানার পর বিমানটিকে তৎক্ষণাৎ গ্রাউন্ড করার নির্দেশ দেয় ও সংশ্লিষ্ট কর্মীদের ডিরোস্টার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে দুই দিকেই ডিজিসিএ ও এয়ার ইন্ডিয়া উভয়ের তরফে।
সংস্থা জানিয়েছে, "এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। খবর পাওয়া মাত্রই ডিজিসিএ কে জানানো হয়েছে ও সংশ্লিষ্ট সব কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।"
তারা আরও জানিয়েছে, ঘটনাটি কেন ঘটল, কোথায় সিস্টেমের ফাঁক রইল সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার মাঝেই আন্তর্জাতিক উড়ান দুনিয়া রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার মধ্যে রয়েছে। সম্প্রতি এয়ারবাসের কিছু বিমানে নয়া কোয়ালিটি ইস্যু ধরা পড়েছে, পাশাপাশি উড়ান নিয়ন্ত্রণ সফটওয়্যারেরও জরুরি আপডেট হয়েছে বিভিন্ন দেশে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications