Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাতের অন্ধকারে সুদান বিমানবন্দরে রোমহর্ষক অভিযান ভারতীয় বায়ুসেনার! দেখুন ভিডিও

ক্রমশ উত্তপ্ত হচ্ছে সুদান! সেনা এবং আধাসেনার মধ্যে সংঘাত ক্রমশ ব্যাপক আকার নিচ্ছে। আর এর মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার কাজ চালানো হচ্ছে। 'অপারেশন কাবেরী'র মাধ্যমে শুরু হয়েছে উদ্ধার কাজ।

তবে খুব একটা সহজ হচ্ছে এই উদ্ধার কাজ চালানো। একাধিক চ্যালেঞ্জকে মাথায় রেখে চলছে এই উদ্ধারকাজ। এই অবস্থায় কার্যত রোমহর্ষক অভিযান চালিয়ে সাহসিকতার পরিচয় দিল এন্ডিয়ান এয়ারফোর্স।

 সুদান বিমানবন্দরে রোমহর্ষক অভিযান

C-130J-এর মতো বড় সুপার হারকিউলিস এয়ারক্রাফট গরুড় কমান্ডোদের সাহায্য করতে গভীর রাতে একেবারে ভাঙাচোরা একটি রানওয়েতে নামল। যেটি কিনা সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ওয়াদি সাইয়িদনার একটি ছোট এলাকা।

সেখান থেকে ১২১ জন ভারতীয়কে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা। শুধু তাই নয়, জেড্ডায় ভারতীয়দের উদ্ধার করে সুরক্ষিত ভাবে নামানো হয়েছে। সংবাদসংস্থাকে এএনআই জানাচ্ছে, যখন সুদানের রানওয়েতে বিমান নামে যখন সেই সময়ে দৃশ্যমান্যতা অনেক কম থাকে। ঘন অন্ধকারের কারণে পাইলটরা নাইট ভিশন গগলসের সাহায্যে বিমানটিকে সেখানে অবতরণ করে। ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।

যেখানে দাবি করা হয়েছে যে গত ২৭/২৮ এপ্রিল রাতে সাহসী অভিযান বায়ুসেনার তরফে চালানো হয়েছে। বায়ুসেনার দাবি, ওই বিমানবন্দরে কোনও নেভিগেশন সিস্টেম ছিল না। এমনকি ল্যান্ডিংয়ের জন্যে জরুরি কোনও লাইনের ব্যবস্থাও ছিল না। কোনও ব্যবস্থাই ছিল না।

কার্যত ভয়ঙ্কর রিস্ক নিয়েই রানওয়েতে নামে বায়ুসেনার বিমানটি। ল্যান্ডিংয়ের পর পাইলট বিমানের ইঞ্জিন চালু রাখেন। প্রসঙ্গত, গৃহযুদ্ধে জ্বলছে সুদান। গত কয়েকদিন ধরেই সুদানের অবস্থা অত্যন্ত অগ্নিগর্ভ। সরকার পক্ষের সঙ্গে বিদ্রোহীদের দফায় দফায় সংঘাতে তুমুল পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে আটকে রয়েছেন একাধিক ভারতীয়। তাদের ফেরাতে ইতিমধ্যেই তৎপর বিদেশমন্ত্রক।

গোটা পরিস্থিতি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনিটারিং করছেন। ইতিমধ্যে বিদেশমন্ত্রক থেকে শুরু করে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রধানমন্ত্রীর দফতর। বলে রাখা প্রয়োজন, প্রায় ৪০০০ ভারতীয় যুদ্ধ বিধস্ত সুদানে আটকে ছিল। যদিও ইতিমধ্যে কয়েক হাজার ভারতীয়কে বার করে নিয়ে আসা হয়েছে।

জেড্ডা বিমানবন্দরকে ব্যবহার করে ভারতীয়দের দিল্লি নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে জেড্ডাতে আরও বিমান ভারতের তরফে পাঠানো হয়েছে। ভারতীয় বায়ুসেনার পাশাপাশি ভারতীয় নৌবাহিনীকেও ময়দানে নামানো হয়েছে। সুদান পোর্টে দুটি জাহাজ মোতায়েন রয়েছে। সেখান থেকে চলছে উদ্ধার কাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+