ভাইরাসের রূপান্তর নিয়ন্ত্রণের বাইরে, করোনার তৃতীয় তরঙ্গ ঠেকাতে উপায় বাতলে দিলেন এইমসের চিকিৎসক
দেশের বিভিন্ন রাজ্যে করোনা (coronavirus) পরিস্থিতি নিয়ন্ত্রণে সতেই আত্মনিয়ন্ত্রণ বিধি তুলে নেওয়া হচ্ছে। ফলে বাজারে ফিরছে সেই ভিড়। ফলে দেশজুড়ে খুব তাড়াতাড়ি করোনার তৃতীয় তরঙ্গের (third wave) আশঙ্কা জোরদার হচ্ছে।
দেশের বিভিন্ন রাজ্যে করোনা (coronavirus) পরিস্থিতি নিয়ন্ত্রণে সতেই আত্মনিয়ন্ত্রণ বিধি তুলে নেওয়া হচ্ছে। ফলে বাজারে ফিরছে সেই ভিড়। ফলে দেশজুড়ে খুব তাড়াতাড়ি করোনার তৃতীয় তরঙ্গের (third wave) আশঙ্কা জোরদার হচ্ছে। সেই পরিস্থিতিতে করোনার বিধি পালনের ওপরেই জোর দিয়েছেন দিল্লি এইমসের (aiims) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নীরজ নিশ্চল।

মহামারী দুটো ফ্যাক্টরের ওপরে নির্ভর করে
এইমসের (aiims) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নীরজ নিশ্চল জানিয়েছেন, যে কোনও মহামারী দুটি ফ্যাক্টরের ওপরে নির্ভর করে। একটি হল ভাইরাসের সঙ্গে সম্পর্ক যুক্ত অপরটি মানুষের সঙ্গে সম্পর্ক যুক্ত। এব্যাপারে তিনি উল্লেখ করেন, ভাইরাসের মিউটেশন কারও হাতে নেই। কিন্তু নির্দিষ্ট কিছু আচরণের মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকানো যায়।

ভাইরাসের রূপান্তর নিয়ন্ত্রণের বাইরে
তিনি বলেছেন, বর্তমানে ভাইরাস রূপান্তরিত হচ্ছে এবং তা আরও সংক্রাকম হয়ে পড়ছে। যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু যদি আমরা ভাইরাসকে আমাদের দেহে বাড়তে না দিই, তাহলে রূপান্তরও ঠেকানো যায়। তা করতে গেলে আমাদের আচরণকে সংযত করতে হবে। গত ১৫-১৬ মাস ধরে করোনার জন্য উপযুক্ত আচরণের কথা বলা হচ্ছে।

লকডাউনে আচরণ করোনা নিয়ন্ত্রণে সাহায্য করেছে
ওই চিকিৎসক বলেছেন, লকডাউনে সবাই বাধ্য হন করোনার নিয়ম মানতে। যা করোনার দ্বিতীয় তরঙ্গকে ঠেকাতে সাহায্য করেছে। এইভাবেই মানুষকে চেষ্টা করে যেতে হবে, যাতে পরবর্তী তরঙ্গ রুখে দেওয়া যায়।
শনিবার এইময়ের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেছিলেন ভারতে করোনার তৃতীয় তরঙ্গ আছড়ে পড়তে সময় লাগতে পারে ছয় থেকে আট সপ্তাহ, যদি করোনার বিধি পালন না করা হয়, কিংবা যদি ভিড় নিয়ন্ত্রণ করা না যায়। পাশাপাশি তিনি এও বলেছিলেন, দেশব্যাপী লকডাউন মহামারী নিয়ন্ত্রণে সমাধান হতে পারে না। কেননা তা দেশের অর্থনীতির ওপরে আঘাত করে। তিনি বলেছিলেন, এই মুহূর্তে দেশে পজিটিভিটি রেট ৫-এর কম, তাই এই পরিস্থিতিতে কন্টাইনমেন্ট জোন তৈরির ওপরে জোর দিতে হবে। কেন্দ্রের তরফেও বলা হয়েছে, আনলক পর্যায়ে পাঁচটি বিষয়ের ওপরে জোর দিতে হবে।

টিকাকরণও নিয়ন্ত্রণে সাহায্য করছে
তিনি আরও বলেছেন, টিকাকরণও করোনা নিয়ন্ত্রণে সাহায্য করছে। টিকা নেওয়ার পরেই যদি কেউ আক্রান্ত হন, বেশিরভাগ ক্ষেত্রেই তা খুব বেশি খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে না।
তিনি বলেছেন, দূরত্ব বিধি অবশ্যই মানতে হবে এবং মাস্ক পরতে হবে।












Click it and Unblock the Notifications