শুভশ্রীর অস্বাভাবিক মৃত্যু! বাতাসের বিরুদ্ধে, নেতার অভিযোগের পরামর্শে শোরগোল

২৩ বছরের প্রযুক্তিবিদ শুভশ্রীর মৃত্যুতে বাতাসের বিরুদ্ধে অভিযোগের পরামর্শ এআইএডিএমকে নেতা সি পোন্নায়িয়ানের। রাস্তার ধারে থাকা দলের বিলবোর্ডের কারণে দুর্ঘটনায় মৃত্যু হয় শুভশ্রীর।

২৩ বছরের প্রযুক্তিবিদ শুভশ্রীর মৃত্যুতে বাতাসের বিরুদ্ধে অভিযোগের পরামর্শ এআইএডিএমকে নেতা সি পোন্নায়িয়ানের। রাস্তার ধারে থাকা দলের বিলবোর্ডের কারণে দুর্ঘটনায় মৃত্যু হয় শুভশ্রীর। দলের প্রাক্তন কাউন্সিলর জেয়াগোপাল সেই বিলবোর্ডটি লাগিয়েছিলেন। এক টেলিভিশন সাক্ষাৎকারের ওই নেতা বলেছেন, এই মৃত্যুর ঘটনায় বাতাসকেই অভিযুক্ত করা উচিত।

শুভশ্রীর অস্বাভাবিক মৃত্যু! বাতাসের বিরুদ্ধে, নেতার অভিযোগের পরামর্শে শোরগোল

তামিল টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে এআইএডিএমকের বর্ষীয়ান নেতা তথা প্রতিষ্ঠাতা সদস্য সি পোন্নায়িয়ান বলেছেন, দলের এখ নেতা জেয়াগোপাল পরিবারের বিবাহের আয়োজনের কথা জানিয়ে হোর্ডিংটি লাগিয়েছিলেন। যা কথনই ওই প্রযুক্তিবিদ শুভশ্রীকে আঘাত করার জন্য ছিন না। ওই নেতা আরও বলেছেন, জোরে বাতাসের ফলেই ব্যানারটি ভেঙে গিয়েছে। যার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। তাই যদি কোনও মামলা দায়ের করতে হয়, তাহলে বাতাসের বিরুদ্ধেই করা উচিৎ বলে মত প্রকাশ করেছেন তিনি।

এর আগে এআইএডিএমকের অন্যতম সহযোগী ডিএমডিকে বলেছিল এটা শুভশ্রীর ভাগ্য, যাকে কিনা ওই ভাবে মরতে হল। যদিও বিরোধীদের তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

ডিএমডিকে নেতা প্রেমলতা বলেছেন, এটা কাকতালীয় বিষয় ছাড়া অন্য কিছু নয়। আজকালকার দিনে প্রত্যেকেই ব্যানার লাগিয়ে থাকে। কিন্তু এটা শুভশ্রীর ভাগ্য যে তাঁকে ওই রাস্তা দিয়ে যেতে হয়েছিল। সেই সময় বিলবোর্ড পড়ে তাঁর জীবনটাই শেষ হয়ে যায়। লরির তলায় পড়ে মৃত্যু হয়ে তাঁর।

১২ সেপ্টেম্বর দ্বিচক্রযানে বাড়িতে ফেরার পথে শুভশ্রীর ওপর পড়ে যায় এআইএডিএমকে নেতা সি জেয়াগোপালের লাগানো বিলবোর্ড। সেই সময় জলের লরি পিছন ছেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান শুভশ্রী। এরপর লরির চালক এবং ফ্লেক্ক তৈরির দোকানের মালিককে গ্রেফতার করে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+