Vande Bharat Express Train: বন্দে ভারত ঢুকছে দেখেই হামলা, আসনে বসে চন্দ্রশেখর! তুলকালাম ট্রেনের মধ্যে
Vande Bharat Express Train: ফের একবার হামলা বন্দে ভারত এক্সপ্রেসে।! দিল্লি থেকে কানপুরগামী ট্রেনে পাথর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতে একাধিক কাচ ট্রেনের ভেঙে গিয়েছে বলে খবর। যদিও এই হামলায় কোনও যাত্রী আহত হয়নি বলে জানা যাচ্ছে। তবে ঘটনায় কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যেই একেবারে হুড়োহুড়ি পড়ে যায়।
ইতিমধ্যে ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, বুলন্দশহরের কামালপুর স্টেশন ছেড়ে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন (Vande Bharat Express Train) ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পাথর হয়।

একাধিক পাথর ছোঁড়া হয় বলে দাবি স্থানীয় মানুষজনের। তাৎপর্যপূর্ণ ভাবে ওই ট্রেনে ছিলেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। ঘটনাত স্বাভাবিক ভাবে তিনিও আতঙ্কিত হয়ে পরেন। এই বিষয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত পোস্ট করেছেন সাংসদ।
যেখানে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে আইন অনুযায়ী কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন চন্দ্রশেখর আজাদ। তিনি লিখছেন, কামালপুর স্টেশন ছাড়তেই হঠাত করেই দুষ্কৃতীরা হামলা চালায় ট্রেনে (Vande Bharat Express Train)। শুরু হিয় পাথরবৃষ্টি। এ রকম ঘটনায় আমি স্তম্ভিত, লিখছেন সাংসদ। এই বিষয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন।
চন্দ্রশেখর লিখছেন, ২০২২ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় একাধিক বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) হামলার ঘটনা ঘটেছে। আর সেই সংখ্যাটি ১৫০৩। আর এর জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে রেলকে। আর্থিক ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে। এই অবস্থা বারবার কেন হচ্ছে তা ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন ভীম আমি প্রধান। তাঁর কথায়, দেশের ভাবমূর্তি এই ধরনের ঘটনায় নষ্ট হচ্ছে। ফলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানান।
বলে রাখা প্রয়োজন, বাংলা হোক কিংবা অন্য রাজ্য! বারবার বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) পাথর হামলার ঘটনা ঘটছে। যা রীতিমত উদ্বেগের হয়ে উঠছে রেলের কাছেও। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের পুলিশ এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ট্রেনগুলিতে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এরপরেও পাথর ছোঁড়া থামানোটা চ্যালেঞ্জ রেলের কাছে (Vande Bharat Express Train)।












Click it and Unblock the Notifications