যুবরাজ সিংয়ের পর বাবা যোগরাজেরও ধরা পড়ল ক্যানসার

কয়েক মাস আগেই যোগরাজ সিংয়ের কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ে। এর পর থেকেই নিউ ইয়র্কের চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে শুরু করেন যোগরাজ। কিন্তু তার পরও গলা ভেঙে যাওয়া, নিঃশ্বাস নিতে অসুবিধা, ঘনঘন সর্দি হওয়ার মতো একাধিক উপসর্গ দেখে দিলে সিং পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ পত্রে প্রকাশিত খবর অনুযায়ী, মাঝে মধ্যেই যোগরাজ সিংয়ের গলায় ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন ওষুধ নিলেই ঠিক হয়ে যাবে। সেই ভেবে প্রথমে কাউকে কিছু তিনি আর বলেলনি। কিন্তু ওযুধ নেওয়ার পরেও যখন সমস্যা কমলনা বরং উল্টে বাড়তে থাকল তখন বাড়িতে নিজের শারীরিক অসুবিধার কথা তিনি জানান।
কন্ঠনালীতে ক্যান্সার যোগরাজের, চিকিৎসক জানিয়েছেন অস্ত্রোপচার সফল,তবু চিকিৎসাধীন
যোগরাজের স্ত্রী সতবীর কউর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকরা বলেছেন, যুবরাজের মতো যোগরাজকে কেমোথেরাপি নিতে হবে না, বরং তাঁর গলায় একটি টিউমার হয়েছে তা বের করতে একটি অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচার সাফল্যে সঙ্গে হয়েছে। কিন্তু এখনও নিই ইয়র্কের হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন যোগরাজ। পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত তাঁর কথা বলা বারণ।
চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরই যোগরাজ দেশে ফিরবেন বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে।
যুবরাজের মা সবনম সিং যোগরাজ সিংয়ের প্রথম স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সতবীরকে বিয়ে করেন যোগরাজ। সম্প্রতি 'ভাগ মিলখাঁ ভাগ' ছবিতে যোগরাজ সিংকে অভিনয় করতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications