এবার পড়ুয়াদের নৈতিক মূল্যবোধের পাঠ রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে, নির্দেশ কেসিআরের
এবার পড়ুয়াদের নৈতিক মূল্যবোধের পাঠ রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে, নির্দেশ কেসিআরের
তেলেঙ্গানা গণধর্ষণের পর এবার রাজ্যবাসীর নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে দেখা গেলো মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। এই প্রসঙ্গে তিনি বলেন আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্য জুড়ে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে নীতি ও নৈতিক মূল্যবোধের পাঠ দেওয়া হবে পড়ুয়াদের।

সদ্য প্রকাশিত একটি সরকারি নির্দেশিকায় তিনি বলেছেন, “আমাদের সরকার এই ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিষ্ঠার সাথেই কাজ করবে। আমরা অনুভব করি যে আসন্ন শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলির ছাত্র-ছাত্রীদের নৈতিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদান করা উচিত। এই ক্ষেত্রে দ্রুত আমরা একটি পাঠ্যসূচিও প্রস্তুত করতে চলেছি।”
ওই সরকারি বিবৃতি অনুসারে শ্রী জিয়ার স্বামী এবং তেলেঙ্গানা পুলিশের প্রাক্তন ডিজিপি-র মতো আধ্যাত্মিক শিক্ষা গুরুদের পরামর্শ নেওয়ার পরেই চূড়ান্ত পাঠক্রম প্রস্তুত করা হবে।
গত বছরের শেষ দিকে তেলেঙ্গানায় ২৬ বছরের এক পশু চিকিত্সককে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আবারও নতুন করে প্রশ্ন উঠে দেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে। এই ঘটনার জেরেই বর্তামানে তেলেঙ্গানা সরকারের এহেন সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications