Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DA Case: "আজ আর সময় নেই," SSC, OBC মামলার পর সুপ্রিমে স্থগিত ডিএ মামলাও; মার্চে নতুন বেঞ্চে শুনানি

DA Case hearing: এসএসসি, ওবিসি সার্টিফিকেট মামলার পর সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল সরকারী কর্মীদের (Govt Employees) ডিএ মামলাও। মার্চ মাস পর্যন্ত পিছিয়ে গেল ডিএ মামলা। নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও মার্চে নতুন বেঞ্চে হবে ডিএ মামলার শুনানি। জুলাই মাসের পর দীর্ঘ ৬ মাস বাদে মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে গেল আরও ৩ মাস।

শেষবার ২০২৪ সালের ১৫ জুলাই ডিএ মামলা শুনানির জন্যে আদালতে উঠেছিল। এরপর আর শুনানি হয়নি। প্রায় ২ বছর কেটে গেলেও এখনও বকেয়া রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। নতুন বছরে শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছিলেন সকলে। কিন্তু ফের তা পিছিয়ে গেল। এই নিয়ে ডিএ মামলার ১৪ তম শুনানিও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে।

DA

সুপ্রিম কোর্টের কার্যবিবরণীর তালিকায় একেবারে শেষে ছিল ডিএ মামলার শুনানি। ফলে মঙ্গলবার আদৌ শুনানি হবে কি না তা নিয়ে আশঙ্কা ছিল। শুনানির জন্য দীর্ঘ সময় প্রয়োজন, যা আজ ছিল না। বিচারপতি রায় ও বিচারপতি এভিএন ভাট্টির বেঞ্চে ছিল শুনানি। ভুল সময় বাছা হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি হৃষিকেশ রায়। শেষে সময়ের অভাবে এদিন শুনানি পিছিয়ে যায়। নতুন বেঞ্চ গঠন করার পর মার্চে মামলার শুনানি হবে।

২০২২ সালের ১৮ নভেম্বর প্রথমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠে। ২০২৪ সালের ১ ডিসেম্বর শেষ বার মামলা শোনা হয়েছিল শীর্ষ আদালতে। তখন বিচারপতিদ্বয় জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে বিশদে শুনানির প্রয়োজন রয়েছে। এরপর গত জুলাইতে পিছিয়ে যায় শুনানি। আর দীর্ঘ ৬ মাস পর ফের সময়ের অভাবে জানুয়ারি থেকে পিছিয়ে মামলা গেল মার্চে।

পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্যকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে দাবিদাওয়া রেখেছে রাজ্য সরকারি কর্মচারীরা। এনিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়। রাজ্যের দাবি, হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে প্রায় ৪২ হাজার কোটি টাকার ধাক্কা রয়েছে। রাজ্যের আর্থিক অবস্থার ক্ষেত্রে যা চরম সংকট বয়ে নিয়ে আসতে পারে বলে সওয়াল করেছে রাজ্য।

এদিকে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ-এর ফারাক ৩৯ শতাংশ। রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পান। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পান। এই বিপুল ফারাক নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মচারীদের সংঘাত অব্যাহত রয়েছে। তার উপর মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় ফের হতাশায় রাজ্য সরকারি কর্মচারীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+