রাফালের পর করোনা যুদ্ধেও ভারতের পাশে ফ্রান্স, ভেন্টিলেটর থেকে টেস্ট কিট দিয়ে সাহায্য ম্যাক্রোঁর
রাফালের পর করোনা যুদ্ধেও ভারতের পাশে ফ্রান্স, ভেন্টিলেটর থেকে টেস্ট কিট দিয়ে সাহায্য ম্যাক্রোঁর
সমরাস্ত্রে ভারতকে শক্তিশালী হতে সাহায্য করেছে ফ্রান্স। এবার করোনা যুদ্ধেও ভারতকে সহযোগিতায় পাশে দাঁড়ালেন ম্যাক্রোঁ। ভারতে ভেন্টিলেটর ও টেস্ট কিট দিয়ে সাহায্যে করল ফ্রান্স। ভারতের রেড ক্রস সোসাইটিকে ভেন্টিলেটর এবং টেস্ট কিট তুলে দেওয়ার সেই ছবি টুইট করেছেন ভারতে ফ্রান্সের দূত ইমানুয়েল লেনাইন।

করোনা যুদ্ধে ভারতের পাশে
রাফাল বিমান দিয়ে ভারতকে সমরাস্ত্রে শক্তিশালী করে তুলছে ফ্রান্স। এবার করোনা যুদ্ধেও ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। মঙ্গলবার ভারতের রেডক্রস সোসাইটির হাতে ভেন্টিলেটর ও টেস্ট কিট তুলে দিেয়ছে ফ্রান্স। ভারতে নিযুক্ত ফ্রান্সের দূত সেই ছবি টুইট করেছেন। প্রায় ১২০টি উন্নত প্রযুক্তির ভেন্টিলেটর দেওয়া হয়েছে ভারতকে।

করোনা মোকাবিলায় সাহায্য
আগেই ভারতকে ২০০ মিলিয়ন ইউরোর মেডিকেল সরঞ্জাম দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। েসই কথা মতোই এই সাহায্য বলে জানা গিয়েছে। ৫০,০০০ করোনা টেস্ট কিট তুলে দেওয়া হয়েছে ভারতকে। সেই মেডিকেল সরঞ্জাম নিয়ে ভারতের পথে পাড়ি দিয়েছে ফরাসী কার্গো বিমান।

রাফাল আসছে ভারতে
মেডিকেল সরঞ্জামের পাশাপাশি ফ্রান্স থেকে ৫টি রাফাল যুদ্ধবিমানও আগামিকাল এসে পৌঁছবে ভারতে। ইতিমধ্যেই আবুধাবি পৌঁছে গিয়েছে বিমানগুলি। বুধবার সকালেই ভারতের মাটি ছোঁবে তারা। ইতিমধ্যেই আম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

দুর্ধর্ষ রাফালে শত্রুদের চমকাবে ভারত
মিরাজের পর এবার ভারতীয় বায়ুসেনায় দুর্ধর্ষ রাফাল যুদ্ধ বিমান সামিল হতে হয়েছে। ইতিমধ্যেই রাফাল চালানোর জন্য প্রশিক্ষণ নিয়ে ফ্রান্সে উড়ে গিয়েছে বায়ুসেনার দক্ষ ১২ জন পাইলট। মোট ৩৬ জন পাইলটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
-
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা











Click it and Unblock the Notifications