জেল থেকে ছাড়া পেয়েই বৃহস্পতিবার সংসদে যাবেন চিদাম্বরম
১০৬ দিনেরও বেশি কারাগার বাসের পর আগামীকাল সংসদে যাবেন পি চিদাম্বরম
আইএনএক্স মিডিয়া মামলায় ১০০দিনের ও বেশি হেফাজতে থাকার পর অবশেষে জামিন পান প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এই মামলার প্রেক্ষিতে তাকে আর কোনও জিজ্ঞাসাবাদের প্রয়োজন না হলে দিল্লির তিহার জেল থেকে তাঁর মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিকে দীর্ঘদিন কারাগার বাসের পর আগামীকাল কংগ্রেসের বরিষ্ঠ নেতা পি চিদম্বরম সংসদে যাবেন বলে জানায় তার পুত্র কার্তি।

বুধবার চিদাম্বরম পুত্র কার্তি সংবাদমাধ্যম কে জানান, তাঁর বাবা দেশের অর্থনৈতিক মন্দার বিষয়টি উত্থাপন করতেই বৃহস্পতিবার সকাল১১ টায় সংসদে যাবেন। ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন একটি বিদেশী বিনিয়োগ প্রচার বোর্ডের কার্যপ্রণালীতে অনিয়মের অভিযোগ ওঠে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে। অবশেষে চিদম্বরমের জামিন পেয়ে মুক্তির পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে তার পরিবার।
অন্যদিকে,বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সংস্থা গুলির প্রসঙ্গেও তীব্র কটাক্ষ করতে দেখা যায় কার্তি চিদম্বরমকে। পাশাপাশি কার্তি এই গোটা মামলার প্রসঙ্গে অভিযোগ করে বলেন, " এই মামলা রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত, কেন্দ্রীয় সংস্থা গুলির যদি আমাদের বিরুদ্ধে সঠিক নথি এবং প্রমাণাদি থাকে তবে তা বিচার করা হোক, আমরা নিশ্চিত সেখানেও আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারব।"
অন্যদিকে গান্ধী পরিবার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর থেকে বিশেষ এসপিজির নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টিকেও তীব্র নিন্দা করে চিদাম্বরম জানান, "এই নিরাপত্তা প্রত্যাহার করার কোনও কারণ নেই, যেহেতু এই সরকার সংসদে বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে, সেই সুযোগ কে কাজে লাগিয়েই তারা রাজনৈতিক প্রতিশোধ চরিতার্থ করে চলেছে"।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications