লাদাখের পর উত্তরভারতের বারাহোতি সীমান্তে ক্রমেই বাড়ছে চিনের ফৌজের গতিবিধি, পাল্টা ভারতীয় সেনা সতর্কতায়
লাদাখের পর ভারত-চিনের সীমান্ত লাগোয়া উত্তরাখন্ডে চিনের গতিবিধি বাড়ছে
লাদাখে সীমান্তে গত ২০২০ সালের অগাস্ট মাসে রক্তচক্ষু দেখিয়ে লালফৌজের আস্ফালন শুরু হয়। সেই সময় চিনের সেনার আগ্রাসনের কার্যত যোগ্য জবাব দিয়ে বেজিংকে তেজ বুঝিয়ে দিয়েছে দিল্লি। এরপর বহু মাস ধরেই পরিস্থিতি শান্ত ছিল। এদিকে, সাম্প্রতিক এক খবরে জানা যাচ্ছে যে লাদাখ সীমান্তের পর এবার উত্তরভারতের আরও এক সীমান্তের ওপারে চিনের সেনার গতিবিধি বেড়ে চলেছে।

কোন সীমান্তে বাড়ছে চিনের সেনার গতিবিধি?
শোনা যাচ্ছে যে, উত্তরাখণ্ডের বারহোতি সংলগ্ন এলাকার ওপারে চিনের এলাকায় ক্রমেই গতিবিধি বাড়াতে শুরু করে দিয়েছে লালফৌজ। ছয় মাস বাদে ফের ওই সীমান্তে লালফৌজের ৪০ টি ট্রুপ দেখা গিয়েছে বলে খবর। এই ট্রুপের পেট্রোলিং শুরু হতেই ভারতও ক্রমেই ফোকাস বাড়াতে শুরু করেছে।

সতর্ক সেনা
মনে করা হচ্ছে, লাদাখে চিন রক্তচক্ষু দেখানোর পর এবার উত্তরাখণ্ড সীমান্তের আশপাশের এলাকা দিয়ে ক্রমেই গতিবিধি বাড়াতে শুরু করে দিয়েছে। আগামী দিনে এই গতিবিধি আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে চিনের যাবতীয় প্যাঁয়তারা রুখতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতের তরফেও বলে জানা গিয়েছে।

এয়ারবেসে ক্ষমতা বাড়াচ্ছে চিন!
প্রসঙ্গত, চিন উত্তরাখান্ডের বারাহোতির কাছে নিজের এলাকায় ক্রমই এয়ারবেসের শক্তি বাড়াচ্ছে বলে খবর। সেখানে ড্রোন ও হেলিকপ্টারের ঘোরাফেরা বাড়তে শুরু করে দিয়েছে। ফলে পাল্টা ভারতীয় সেনা রয়েছে চরম সতর্কতায়। লাদাখের মতো পরিস্থিতি এড়াতে ভারতীয় সেনা আগাম সতর্কতায় রয়েছে। সেই অনুযায়ী বাড়তি ট্রুপকে ভারতীয় সেনা উপযুক্ত স্ট্র্যাটেজিত পজিশনে রেখেছে বলে খবর।

দুই দিকে কত ট্রুপ সেনা!
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের দুই প্রান্তেই কার্যত ৫০ থেকে ৬০ হাজার সেনা ট্রুপ রয়েছে। কয়েকদিন আগেই উত্তরাখন্ডে নিরাপত্তার পরিস্থিতি দেখতে সিডিএস বিপিন রাওয়াত সেখানে পৌঁছন। পরিস্থিতি দেখে তিনি স্বস্তিও প্রকাশ করেছেন বলে খবর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications