কর্ণাটকে পতনের পরে দেশের আর কোন কোন রাজ্যে টিমটিম করে বেঁচে রয়েছে কংগ্রেস সরকার!
কর্ণাটকে ১৪ মাস ধরে চলা কংগ্রেস-জেডিএস এর জোট সরকার পড়ে গিয়েছে।
কর্ণাটকে ১৪ মাস ধরে চলা কংগ্রেস-জেডিএস এর জোট সরকার পড়ে গিয়েছে। বিধায়কদের বিদ্রোহের পর আস্থা ভোটের আয়োজন হলে মাত্র ছয় ভোটের ব্যবধানে হেরে গিয়েছে এইচডি কুমারস্বামীর সরকার। বিজেপি পেয়েছে ১০৫টি ভোট। এদিকে সরকারের জোট পেয়েছে ৯৯টি ভোট। ফলে এবার কর্ণাটকেও ফের বিজেপি সরকার গঠিত হতে চলেছে।

ফের ক্ষমতাচ্যূত কংগ্রেস
একইসঙ্গে দেশের আরও একটি রাজ্যে কংগ্রেস ক্ষমতাচ্যূত হল। দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস ক্ষমতা ধরে রেখেছিল বেশ কয়েকবছর। তবে এখন সেটাও আর রইল না। কংগ্রেস দক্ষিণ ভারত শূন্য হয়ে গেল। এবং দেশের মাত্র কয়েকটি রাজ্যেই বেঁচে রইল হাত শিবির।

সারা দেশে ধরাশায়ী
লোকসভা নির্বাচনে কংগ্রেস সারা দেশে ধরাশায়ী হয়েছে। মাত্র ৫২টি আসন পেয়েছে। এবং এবারও লোকসভায় বিরোধী দলের মর্যাদাটুকুও জোগাড় করতে পারেনি।

এগিয়ে বিজেপি
ফলে এখন সারা দেশে শুধুমাত্র পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও পণ্ডিচেরিতে কংগ্রেসের সরকার রয়েছে। এদিকে বিজেপির হাতে রয়েছে মোট ১৬টি রাজ্যের শাসন ক্ষমতা। বাকী রাজ্যগুলিতে অন্য আঞ্চলিক দলগুলির সরকার রয়েছে। ফলে সবমিলিয়ে কংগ্রেস ক্রমশ রাজনীতিতে ব্যাকফুটে চলে যাচ্ছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications