'গুণ্ডা','পশু'-র পর এবার নরেন্দ্র মোদীকে 'দৈত্য' বললেন বেণীপ্রসাদ বর্মা

মাসকানওয়া শহরে একটি নির্বাচনী প্রচারে গিয়ে বেণীপ্রসাদ বর্মা বলেন, যে ব্যক্তি দেশের হিন্দু ও মুসলিমে ভেদাভেদ করতে পারে এবং তাদের জন্য ঘৃণ্য মন্তব্য করতে পারে সে মানুষ নয়, বরং একটা দৈত্য।
এদিন ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রসঙ্গ তুলে বেণীপ্রসাদ বলেন, মোদীকে বলতে হবে তিনি মানুষ কি না। গুজরাতের দাঙ্গায় আপনি (মোদী) বলেছিলেন, এটা একটা প্রতিক্রিয়া শুধু। আপনি মুসলিমদের কটাক্ষ করে বলেছিলেন, যদি কোনও কুকুর শাবকও আপনার গাড়ির তলায় ভুল করে চলে আসেন আপনি দুঃখ পান। বেণীপ্রসাদ বলেন, নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি দেশ ও গণতন্ত্রের শত্রু।
দিন কয়েক আগেই মোদী প্রসঙ্গ অপমানজনক মন্তব্য করার জন্য বেণীপ্রসাদকে সতর্ক করে দেয় নির্বাচন কমিশ। সেবার ছাড়া পেয়ে গেলেও পরবর্তীকালে নির্বাচনী সাধারণ আচরণ বিধি লঙ্ঘন করা হলে বেণীপ্রসাদকে নিষিদ্ধ পর্যন্ত করা হতে পারে বলে আগেই সাবধান করেছিল কমিশন।
গত ২৪ এপ্রিল উত্তরপ্রদেশের গোণ্ডাতে একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে বেণীপ্রসাদ বলেছিলেন, "কে নরেন্দ্র মোদী? ওটা একটা পশু। আপনারা ওকে ভোটে শিক্ষা দিন ভালো করে।" এর ভিত্তিতে তাঁকে শো-কজ করে চিঠি পাঠানো হয় কমিশনের তরফে। ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে বলে তাকে জানানো হয়। জবাব সন্তোষজনক না হলে এক তরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিল নির্বাচন কমিশন।
এরও আগে মোদীকে কটাক্ষ করে বিশ্রী ভাষায় মোদীকে আক্রমণ করেছিলেন বেণীপ্রসাদ। বলেছিলেন, "নরেন্দ্র মোদী একজন গুন্ডা, হিটলারের বংশধর। প্রধানমন্ত্রীর কুর্সি নয়, ওর জায়গা হবে কবরস্থান।"
নির্বাচন কমিশনের বারবার বারণ সত্ত্বেও শিক্ষা নেনি বেণীপ্রসাদ। এদিন তিনি বলেন, যদি এমন একজন মানুষ (মোদী) ক্ষমতায় আসেন তাহলে নীপিড়ত মানুষ যাঁদের আত্মসম্মান বোধ আছে তাদের মধ্যে ৮৫ শতাংশ মানুষই শেষ হয়ে যাবেন এবং মুষ্টিমেয় কিছু ব্যক্তির আধিপত্য বাড়বে। একইসঙ্গে তিনি বলেন, মোদী বলছেন কংগ্রেস মুক্ত দেশের কথা, ব্রিটিশরাই দেশের থেকে কংগ্রেস হঠাতে পারল না আর বিজেপি কী করবে?
মোদীর বিষয়ে শুধু কুরপচিকর মন্তব্যই না, এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রশ্ন তোলেন মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও। তাঁর কথায়, আমি লখনউ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক। আর নরেন্দ্র মোদী বাড়িতে থেকে পালিয়ে এসে ১৮ বছর বয়স থেকে চা বিক্রি করতে শুরু করে। ওঁর সমস্ত ডিগ্রিই জাল। শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে উনি কী করে প্রতিযোগিতা করবেন?
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications