অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগে একের পর এক নির্দেশিকা! 'ক্যাপ্টেনে'র সভা নিয়ে চিন্তায় কুণাল
সেপ্টেম্বরে ত্রিপুরা (tripura) সফরের প্রস্তুতি নিয়েও ব্যর্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেননা করোনা সংক্রান্ত বিভি নিষেধ জারি হওয়ায় তিনি সফর বাতিল করতে বাধ্য হয়েছিলেন। বলেছিলেন বিধিনিষেধ উঠলে
সেপ্টেম্বরে ত্রিপুরা (tripura) সফরের প্রস্তুতি নিয়েও ব্যর্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেননা করোনা সংক্রান্ত বিভি নিষেধ জারি হওয়ায় তিনি সফর বাতিল করতে বাধ্য হয়েছিলেন। বলেছিলেন বিধিনিষেধ উঠলেই তিনি সেখানে যাবেন। বিধিনিধেষ উঠতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাওর দিন নির্ধারিত হয়েছে। ৩১ অক্টোবর তিনি ত্রিপুরায় যাচ্ছেন, আগরতলায় সভা করার কথাও রয়েছে তাঁর। কিন্তু তাঁর আগেই একাধিক সরকারি নির্দেশিকার জেরে জেরবার তৃণমূল কংগ্রেস।

৩০ অক্টোবর থেকে লাগু নতুন কোভিড বিধি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের ৪৮ ঘন্টা আগে সেখানে জারি হল নতুন কোভিড বিধি। ২৯ অক্টোবর জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্য থেকে যাঁরা সেই রাজ্যে যাবেন, তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে বিধি কার্যকর হচ্ছে ৩০ অক্টোবর থেকে। বলা হয়েছে ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে আরটি পিসিআর, ট্রু নাট, সিবি ন্যাট পরীক্ষার নেগেটিভ রিপোর্ট গ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গ ছাড়াও যেসব রাজ্য পজিটিভিটি রেট ৫ শতাংশের ওপরে রয়েছে তালিকায় সেইসব রাজ্যকে রাখা হয়েছে। সেগুলি হল কেরল, হিমাচল প্রদেশ, সিকিম, মনিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। ফলে একদিন পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকায় রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, অভিষেকের কর্মসূচিতে বাধা দিতেই ত্রিপুরা সরকারের এই পদক্ষেপ।

সভাস্থল সরাতে নির্দেশ
তৃণমূল আগরতলা রবীন্দ্রভবনের সামনের রাস্তায় সভা করতে চেয়ে আবেদন করেছিল প্রশাসনের কাছে। অনুমতি পাওয়ার পরে স্টেজ তৈরির কাজও শুরু হয়ে যায়। এরপর এদিন তৃণমূলকে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে সভাস্থল পরিবর্তন করে আস্তাবল ময়দানে করতে হবে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, তারা সরকারি নির্দেশ মানবেন না। কেননা সভাস্থল সরানো সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে, স্টেজ তৈরি প্রায় সম্পূর্ণ হওয়ার সময়ে।

আগরতলা পশ্চিম থানায় হাজিরা কুণাল ঘোষের
এফআইআর দায়েরের পরে নির্দেশ মতো এদিন আগরতলা পশ্চিম থানায় হাজিরা দেন পশ্চিমবঙ্গ তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, সেখানে তদন্তকারী অফিসাররা তাঁকে যা প্রশ্ন করেছেন, তিনি তার উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, এফআইআরের কপি না দেখালেও, পরে চাপ দেওয়ায় আইনজীবীকে পুলিশ এফআইআর-এর কপি দেখাতে বাধ্য হয়। পুলিশ রবিবার অভিষেকের সভার প্রস্তুতিতে বাধা তৈরি করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

গ্রেফতারির আশঙ্কা
কুণাল ঘোষ এদিন বলেছেন, তিনি হিন্দু, ঈশ্বরে বিশ্বাস করেন, কিন্কু রামের নামে ভোট ব্যবসাকে সমর্থন করেন না। পুলিশের উদ্দেশে তিনি বলেছেন, তাঁকে গ্রেফতার করা হলেও রাজনীতির ময়দানে বিজেপির ধর্ম ব্যবহারের প্রতিবাদ তিনি করবেনই।












Click it and Unblock the Notifications