'গঙ্গা যাত্রা'-র পর এবার টার্গেটে মন্দির শহর! যোগী গড়ে প্রিয়ঙ্কার জোরদার প্রচার
এলাহাবাদ থেকে বারাণসী গঙ্গা যাত্রার পর কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী সম্ভাব্য নজর এবার অযোধ্যায়। সেখানে তিনি দলের প্রচার করতে পারেন বলে সূত্রের খবর।
এলাহাবাদ থেকে বারাণসী গঙ্গা যাত্রার পর কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী সম্ভাব্য নজর এবার অযোধ্যায়। সেখানে তিনি দলের প্রচার করতে পারেন বলে সূত্রের খবর। হনুমান গড়ি মন্দিরে বিশেষ পুজো দিয়ে প্রিয়ঙ্কা নিজের অযোধ্যা সফর করবেন বলে জানা গিয়েছে। ছোট সভা, রোড শো দিয়ে অযোধ্যা এবং ফৈজাবাদে প্রিয়ঙ্কা তাঁর কর্মসূচি শুরু করতে পারেন বলে জানা গিয়েছে।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অযোধ্যা শহরের কংগ্রেস সভাপতি আরপি সিং জানিয়েছেন, প্রিয়ঙ্কা গান্ধী অযোধ্যায় যাবেন বুধবার সকালে। হনুমান গড়ি মন্দির ছাড়াও অযোধ্যার আরও বেস কিছু মন্দিরে তিনি যেতে পারেন। দিনব্যাপী এই কেন্দ্র সফরে ছোঠ সভা এবং রোড শো করবেন বলে জানিয়েছেন ওই নেতা।
গত শতকের ৯০ এ-র দশক থেকে অযোধ্যা বিজেপি অন্যতম ভোট ইস্যু। অযোধ্যায় রামমন্দির তৈরি করতে রথযাত্রা করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী।
এরপর দক্ষিণপন্থী সমর্থকরা বাবরি মসজিদ ভেঙে দেওয়ার অযোধ্যা ইস্যু রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে ওঠে। এই মুহুর্তে প্রিয়ঙ্কা গান্ধীর অযোধ্যা সফর আরও গুরুত্বপূর্ণ কেননা বিজেপি তরফে অযোধ্যা ইস্যুকে পিছনে ঠেলে দিয়ে জাতীয়তাবাদকে সামনে আনা হচ্ছে।
২০১৪-র নির্বাচনী ইস্তেহারে বিজেপি অযোধ্যায় রাম মন্দির তৈরি করার কথা বলেছিল। কিন্তু এই পাঁচ বছরে তা করতে ব্যর্থ হয় তারা। বিষয়টি নিয়ে এখনও সুপ্রিম কোর্টে
শুনানি চলছে।
উত্তর প্রদেশে কংগ্রেসের অবস্থান মজবুত করতে প্রিয়ঙ্কা গান্ধীকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস। বিভিন্ন ইস্যুতে তিনি ইতিমধ্যেই নরেন্দ্র মোদী এবং রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। ইস্যুগুলির মধ্যে রয়এছে আখচাষীদের সমস্যা এবং প্যারা টিচারদের সমস্যা।












Click it and Unblock the Notifications