সেনসেক্স ঝড়ের বেগে উর্ধ্বগামী ১৫০০ পয়েন্ট নিয়ে !অর্থমন্ত্রকের নয়া সিদ্ধান্তে চাঙ্গা শেয়ার বাজার
সেনসেক্স ঝড়ের বেগে উর্ধ্বগামী ১৬০০ পয়েন্ট নিয়ে !
আর্থিক মন্দার পরিস্থিতিতে এদিন ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের হাইভোল্টেজ জিএসটি বৈঠক। আর এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কর্পোরেট কর ছাড়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যার পর থেকে সেনসেক্স ঝড়ের বেগে উর্ধবমুখী।

এদিন, জিএসটি কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্তে কর্পোরেট কর-এ বড় ছাড়ের ঘোষণা করা হয়। এরপরই শেয়ার বাজার তুমুল গতিতে ১০০০ এরও বেশি পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে থাকে। বেলা ১১ টার আশপাশে ১৫০০ থেকে ১৬০০ পয়েন্ট বেড়ে গিয়ে উর্ধ্বমুখী হতে থাকে। সেনসেক্স এদিন বেলার দিকে ৩৭,৯৪০ এর গণ্ডি পেরিয়ে যেতে থাকে। নিফটিও অন্যদিকে, ফের অকবার ১১ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলে। গত ১০ বছরের হিসাবে এদিন নিফটি একটা বড়সড় খাতে এগিয়ে যেতে থাকে।
যেভাবে আর্থিক মন্দা ঘিরে কপালে ভাঁজ পড়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের , সেই নিরিখে এদিন নির্মলা সীতারমনের দফতরের তরফে কর্পোরেট করে বিরাট ছাড়ের সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক প্রমাণিত হতে পারে বলে মনে করছেন অনেকেই। মনে করা হচ্ছে, নির্মলা সীতারমনের আজকের সিদ্ধান্তের পর ১,৪৫,০০০ কোটি টাকা ভারতীয় অর্থনীতিতে নিমেষে ঢুকে পড়বে। যা বাজারের সাম্প্রতিক পরিস্থিতিকে চাঙ্গা করতে পারবে বলে মত অনেকের।












Click it and Unblock the Notifications