ভারতে একটা প্যালেস্তাইন তৈরি করতে চাইছেন মোদী, কারা বললেন একথা?

রাজ্যসভায় অমিত শাহ ৩৭০ ধারা অবলুপ্তির প্রস্তাব পেশ করা ইস্তক বিরোধীরা প্রতিবাদে সরব হয়েছিলেন। বাম-কংগ্রেস একযোগে প্রতিবাদ করেছিলেন।

রাজ্যসভায় অমিত শাহ ৩৭০ ধারা অবলুপ্তির প্রস্তাব পেশ করা ইস্তক বিরোধীরা প্রতিবাদে সরব হয়েছিলেন। বাম-কংগ্রেস একযোগে প্রতিবাদ করেছিলেন। সকলেরই দাবি ছিল এভাবে ৩৭০ ধারার বিলোপ ঘটিয়ে কাশ্মীর সমস্যা মেটানো যাবে না।

ভারতে একটা প্যালেস্তাইন তৈরি করতে চাইছেন মোদী, কারা বললেন একথা?

মোদী সরকারের এই সিদ্ধান্ত একেবারেই স্বৈরাচারী বলে দাবি করে গিয়েছেন তাঁরা। এই প্রতিবাদের মঞ্চ থেকেই উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্যালেস্তাইন।

সিপিএম নেতা কে কে রাগেশ মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন সরকার ভারতে প্যালেস্তাইন তৈরি করতে চাইছে। জোর করে কখনও কারোর মধ্যে দেশাত্মবোধ জাগানো যায় না সেটা বুঝতে পারছেন না মোদী সরকার।

তিনি বলেছেন, কাশ্মীরের মানুষকে আগে নিজেদের বিশ্বাস করতে হবে যে তারা ভারতবাসী, ভারতের অংশ। তবেই কাশ্মীর সমস্যা মিটবে।

এই একই ঘটনা ঘটেছিল প্যালেস্তাইনে। যাদের জোর করে কখনও ইজরায়েল আবার কখনও জর্ডনের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলেছে। কিন্তু প্যালেস্তাইন প্যালেস্তাইনেই রয়ে গিয়েছে। নিজের অস্তিত্ব কিছুতেই কারোর সঙ্গে মিশতে দেয়নি। যার জেরে হিংসা আর হানাহানি এখানকার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সেই প্যালেস্তাইনের রেশ টেনে এনে এনেছেন সিপিএম নেতা। তাঁর মতে ভারতের অংশ হলেও কাশ্মীরা নিজেদের পৃথক অস্তিত্ব মেনে চলেন। জোর করে তাঁদের কখনও এক স্রোতে মেলানো যাবে না। এতে হিতে বিপরীত হবে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে বামেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+