Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গঙ্গার পাপ ধুতে ১১১ দিনের অনশন, শেষমেশ প্রাণ বিসর্জন দিলেন আইআইটি-র অশিতীপর অধ্যাপক

গঙ্গা দূষণ নিয়ে সরব হয়েছিলেন তিনি। একজন পরিবেশবিদ এবং পরিবেশ-এর অধ্যাপকও ছিলেন জি ডি আগরওয়াল। তাই গঙ্গার দূষণ সহ্য করতে পারতেন না।

গঙ্গা দূষণ নিয়ে সরব হয়েছিলেন তিনি। একজন পরিবেশবিদ এবং পরিবেশ-এর অধ্যাপকও ছিলেন জি ডি আগরওয়াল। তাই গঙ্গার দূষণ সহ্য করতে পারতেন না। ৮৬ বছর বয়সেও মনে করতেন গঙ্গাকে দূষণমুক্ত করতে সরকারেরও তীব্র অবেহলা রয়েছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর গঙ্গা দূষণ প্রতিরোধে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন। এমনকী, রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চেও গঙ্গার দূষণ প্রতিরোধে ভারত সরকার কতটা তৎপর তাও তুলে ধরা হয়েছিল মোদী সরকারের পক্ষ থেকে। কিন্তু, গঙ্গা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্তদের বারবার অভিযোগ ছিল প্রকল্প যা তা খাতায়-কলমেই আছে। প্রয়োগ কিছু হয়নি।

গঙ্গা বাঁচাতে প্রাণটাই উৎসর্গ করলেন

সরকারের বিরুদ্ধে সারসরি উদাসিনতার অভিযোগ এনে জুন মাসের ২২ তারিখে আমরণ অনশন শুরু করেন কানপুর আইআইটি-র প্রাক্তন অধ্যাপক জিডি আগরওয়াল। ১১০ দিনের মাথায় অর্থাৎ বুধবার রাতে তাঁকে জোর করে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু, তাতেও তাঁকে আমরণ অনশন থেকে বিরত করা যায়নি। ঋষিকেষের এইমএস থেকে বৃহস্পতিবার জি ডি আগরওয়ালের প্রয়াণের খবর ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই খবরে শোক প্রকাশ করেছেন। জিডি আগরওয়ালকে এক মহান ব্যক্তি বলেও সম্বোধন করেছেন।

ঋষিকেষের এইমস থেকে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৬ বছরের অধ্যাপকের। গঙ্গা বাঁচাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জিডি আগরওয়াল। সন্ন্যাস নেওয়ার পর নাম নিয়েছিলেন স্বামী জ্ঞান সরূপ সানন্দ। ২০১২ সালেও গঙ্গা বাঁচাও আন্দোলনে একইরকম অনশন করেছিলেন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর হস্তক্ষেপে শেষপর্যন্ত গঙ্গা বাঁচাও নিয়ে আলোচনায় বসে জাতীয় গঙ্গা নদী বেসিন অথরিটি। এরপর অনশন তুলে নিয়েছিলেন অধ্যাপক জি ডি আগরওয়াল। শানলিতে ১৯৩২ সালে জন্ম এই মহান ব্যক্তিত্বের।

একটা সময় জাতীয় দূষণ পর্ষদের মেম্বার-সেক্রেটারিও ছিলেন তিনি। ২০১২ সালে পুরোপুরি সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন জি ডি আগরওয়াল। স্বাভাবিকভাবেই জি ডি আগরওয়ালের মত্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গঙ্গা বাঁচাও আন্দোলনের যুক্ত ব্যক্তি এবং সংগঠনগুলি। এমনকী, পরিবেশবিদরাও জি ডি আগরওয়ালের মত্যুর পিছনে কার্যত সরকারে ঔদাসিন্যকেই দায়ী করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+