Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ADR report On Donations: শুধুমাত্র অনুদানেই বিজেপি তুলেছে ৬১৪ কোটি! কংগ্রেস জানেন কত?

সামনে এল চাঞ্চল্যকর তথ্য! যা দেখে যে কোনও মানুষ আঁতকে উঠতে পারেন। যে দেশের মানুষ পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি দেখে সেখানে শুধু অনুদানে কোটি কোটি টাকা রাজনৈতিক দলগুলির কাছে

ADR report On Donations: ২০২১-২২ অর্থবছরে সবথেকে বেশি অনুদান পেয়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই অনুদানের মাধ্যমে ৬১৪.৬ কোটি টাকা টাকা তাদের অর্থ ভান্ডারে ঢুকেছে। আর এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। ওই অর্থবছরেই তারা ৯৫.৪ কোটি টাকা অনুদান হিসাবে পেয়েছে।

আজ মঙ্গলবার ওয়াচডগ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর তরফে একটি রিপোর্ট (ADR report) প্রকাশ করা হয়েছে। আর তাতেই এহেন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর তাতে রাজনৈতিক দলগুলির অনুদান পাওয়ার অঙ্ক রীতিমত চমকে দেওয়ার মতো।

বিজেপির পাওয়া অনুদান তিনগুন বেশি

বিজেপির পাওয়া অনুদান তিনগুন বেশি

গত আর্থিক বছরে দেশের জাতীয় দলগুলি ঘোষণা অনুযায়ী ২০,০০০ টাকার উপর মোট অনুদান ছিল ৭৮০.৭৭ কোটি টাকা। যার মধ্যে ৭,১৪১ কোটি টাকা দাতাদের তরফে পাওয়া যায়। তবে বিজেপির তরফে ঘোষণা অনুযায়ী ৪,৯৫৭ দানের থেকে মোট ৬১৪.৬২৬ কোটি টাকা পাওয়া গিয়েছিল। ১,২৫৫ দান দেওয়া দাতাদের থেকে ৯৫.৪৫ কোটি টাকা কংগ্রেস পেয়েছিল বলে জানা যায়। তবে বিজেপির পাওয়া অনুদান কংগ্রেস, এনসিপি, সিপিআই, ভারতীয় কমিউনিস্ট পার্টি, তৃণমূলের থেকে তিনগুন বেশি।

জরুরি তিথ্য

জরুরি তিথ্য

অন্যদিকে লাগাতার ১৬ তম বছর, যেখানে বহুজন সমাজ পার্টি (বিএসপি) ঘোষণা করে দাবি করেছে যে তারা ২০,০০০ টাকার বেশি অনুদান পায়নি। প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, 2021-22 অর্থবছরে, জাতীয় দলগুলির মোট অনুদান ১৮৭.০২৬ কোটি টাকা বেড়েছে! যা আগের অর্থবছর ২০২০-২১ সালের থেকে ৩১.৫০ শতাংশ বেশি বলে জানানো হয়েছে। বিজেপির ২০২০-২১ সালে ৪৭৭.৫৪৫ কোটি টাকা দান হিসাবে পেয়েছিল। যা ২০২১-২২ অর্থ বছরে বেড়ে ৬১৪.৬২৬ কোটি টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ 28.71 শতাংশ বৃদ্ধি হয়েছে।

অন্যদিকে কংগ্রেসের দান গত অর্থ বছর অর্থাৎ ২০২০-২১ সালে ছিল ৭৪.৫২৪ কোটি টাকা। যা ২০২১-২২ অর্থবছরে ৯৫.৪৫৯ কোটি টাকা হয়ে গিয়েছে। যা কিনা গত বছরের তুলনায় এই অর্থবছরের ২৮ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে।

কর্পোরেট সেক্টরের সবথেকে বেশি দানঃ

কর্পোরেট সেক্টরের সবথেকে বেশি দানঃ

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে 2021-22 আর্থিক বছরে, দলগুলি কর্পোরেট/ব্যবসায়িক খাত থেকে সর্বাধিক অনুদান পেয়েছে। বিজনেস সেক্টর থেকে ২,৫৫১ জন দাতা ৬২৫.৮৮৩ কোটি টাকা পাওয়া গিয়েছে। যা মোট দানের ৮০.১৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। যেখানে ৪ হাজার ৫০৬ জন ব্যক্তিগত দাতা দলগুলিকে ১৫৩.৩২৮ কোটি টাকা দান করেছেন। মানে মোট অনুদানের ১৯.৬৩ শতাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+