মাঙ্কিপক্স নিয়ে উদ্বেগ বাড়ছে, ভ্যাকসিন নিয়ে এই কথা বললেন পুনাওয়ালা
মাঙ্কিপক্স নিয়ে উদ্বেগ বাড়ছে, ভ্যাকসিন নিয়ে এই কথা বললেন পুনাওয়ালা
ভারতে চারটি মাঙ্কিপক্স কেস ধরার পড়ার পর থেকে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে এই রোগের প্রতিষেধক নিয়ে মুখ খুললেন ভ্যাকসিন প্রস্তুতকারক আদর পুনাওয়ালা। তিনি আজ বলেছেন যে ভারতের সেরাম ইনস্টিটিউট ড্যানিশ গুটিবসন্ত ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ আমদানি করতে নিজে থেকেই খরচ করছে। যা মাঙ্কিপক্স চিকিত্সার জন্য ব্যবহার করা যেতে পারে বলা জানিয়েছেন তিনি।

কোথা থেকে আসবে এই ভ্যাকসিন ?
ড্যানিশ কোম্পানী ব্যাভারিয়ান নর্ডিক স্মল পক্স ভ্যাকসিনের প্রাথমিক চালান, চুক্তি স্বাক্ষরের পর কয়েক মাসের মধ্যে এখানে আসতে পারে বলে জানা গিয়েছে। পুনাওয়ালা বলেছেন যে , "আমরা ওই সংস্থার সঙ্গে কথা বলছি। এটি এমন একটি সিদ্ধান্ত যা ভারত সরকারকে শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের সাথে কথা বলে নিতে হবে। ভাবতে হবে আমরা কি অন্যান্য দেশের মতো, অল্প পরিমাণে, কয়েক মিলিয়ন ডোজ করে এর ভ্যাকসিন মজুদ করা শুরু করব। আমি প্রস্তুত। তাই আমি নিজে খরচের ঝুঁকি নিয়ে এটি আমদানি করতে চাইছি প্রাথমিকভাবে। প্রথমে অল্প পরিমাণে। তবে সরকারকে একটি স্বাস্থ্য নীতির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।"

চিন্তা নেই এর নিরাপত্তা নিয়ে
পুনাওয়ালা বলেন, "এটি নিরাপত্তার সমস্যা ছাড়াই ভারতীয়দের অ্যাক্সেস দেবে , যেহেতু ভ্যাকসিনটি আগেই পরীক্ষিত। এটি স্ক্র্যাচ থেকে তৈরি করতে কিছুটা সময় লাগবে। বাল্ক সাপ্লাই হ্যান্ডেল করার জন্য পর্যাপ্ত হওয়া উচিত,"

সরকারের সঙ্গে কথা
গুটিবসন্তের ভ্যাকসিনের বৃহৎ পরিসরে সরবরাহের বিষয়ে এখনও পর্যন্ত ভারত সরকারের সাথে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি কারণ ভারতে এখনও পর্যন্ত মাত্র কয়েকটি মাঙ্কিপক্সের ঘটনা ঘটেছে। যদিও এখনও কোন খরচ নির্ধারণ করা হয়নি, পুনাওয়ালা বলেছেন যে ওষুধটি যতটা সম্ভব সাশ্রয়ীই করা হবে। একই সময়ে, সেরাম ইনস্টিটিউট তার বৈশ্বিক অংশীদার নোভাভ্যাক্সের সাথে মাঙ্কিপক্সের জন্য একটি নতুন মেসেঞ্জার RNA (mRNA) ভ্যাকসিনের উন্নয়নের চেষ্টা করছে।

আর কী বলছেন পুনাওয়ালা
পুনাওয়ালা আরও বলেন, "প্রযুক্তিগত জ্ঞানের সাথে সজ্জিত একটি ভ্যাকসিন প্রস্তুতকারক হিসাবে, আমরা অংশীদারদের সাথে কথা বলতে চাই। আমরা নভোভ্যাক্সের সাথে কথা বলছি। আমাদের সত্যিই দেখতে হবে যে চাহিদা অনেক হবে কিনা বা তিন থেকে চার মাসের মধ্যে এটি বন্ধ হয়ে যাবে কিনা,"।
তিনি বলেছিলেন যে এটা কোনও "রহস্য নয়" যে মাঙ্কিপক্স এখানে আসা শুরু করেছে। প্রসঙ্গত, সেরাম ইনস্টিটিউট নির্মাতারা Covishield, অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ এবং অন্যান্য জীবন রক্ষাকারী ভ্যাকসিন তৈরি করে সারা বিশ্বে রপ্তানি করছে।












Click it and Unblock the Notifications