আদানি-হিন্ডেনবার্গ বিতর্ক: রিপোর্ট জমা দিতে সেবিকে আরও তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট
আদানি-হিন্ডেনবার্গ বিতর্কে জনস্বার্থ মামলার শুনানিতে সেবিকে আরও তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট। সেবির তরফে বিষয়টির তদন্ত শেষ করতে ছয় মাস সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট ২০২৩-এর ১৪ অগাস্ট পর্যন্ত সময় দিয়েছে সেবিকে। সেই সময়মের মধ্যেই তদন্ত করে তার রিপোর্ট জমা দিতে হবে সেবিকে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, বিশেষজ্ঞ কমিটি আদালতের আদেশে নির্ধারিত ২ মাস সময়ের কথা মাথায় রেখে একটি রিপোর্ট জমা দিয়েছে। তিনি আরও বলেছেন, আদালত ও পরামর্শদাতা সেই রিপোর্ট যাতে বিশ্লেষণ করতে দেখতে পারে, তার জন্য গ্রীষ্মকালীন ছুটির পরে শুনানির জন্য বিষয়টিকে তালিকাভুক্ত করা হবে।

এই রিপোর্টের ওপরে ভিত্তি করে বিশেষজ্ঞ কমিটিকে আদালতকে সাহায্য করতে বলা হয়েছে। এছাড়াও কমিটিকে বলা হয়েছে পরবর্তী শুনানির জন্য সাহায্য করতে। এছাড়াও কমিটির রিপোর্ট সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যাতে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়। অন্যদিকে সেবিরেয় ১৪ মার্চ, ২০২৩ পর্যন্তচ সময় বৃদ্ধির কথাও জানিয়েছেন প্রধান বিচারপতি।
গত সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ (অন্য বিচারপতিরা হলেন, পিএস নরসীমা, জেপি পার্দিওয়ালা) তদন্ত শেষ করতে সেবির ছয়মাস সময়ের আবেদনের শুনানি স্থগিত রেখেছিল। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে বলেছিলেন, কোনও সিদ্ধান্তে পৌঁছতে সেবির ছয়মাসের সময় প্রয়োজন।

সেবি সর্বোচ্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে বলেছিল, ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিং-এর নিয়মগুলি তদন্ত করতে তারা ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থা সিকিউরিটিজ কমিশনের সঙ্গে সমঝোতার অধীনে এগারোটি বিদেশি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। বিদেশি নিয়ন্ত্রকদের কাছে প্রথম অনুরোধটি করা হয়েছিল ২০২০-র ৬ অক্টোবর।
সেবি সুপ্রিম কোর্টে বলেছে, হিন্ডেনবার্গ রিপোর্টে উল্লিথিক ১২ টি লেনদেনে অসংখ্য তদন্ত ও পরীক্ষার পরে প্রাথমিকভাবে দেখা গিয়েছে, এই লেনদেনগুলি অত্যন্ত জটিল। যার তদন্তে সময়ের প্রয়োজন। এই লেনদেনের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য দেশি ও বিদেশি ব্যাঙ্কের স্টেটমেন্ট।
প্রসঙ্গত গত ২ মার্চ সর্বোচ্চ আদালত হিন্ডেনবার্গ রিপোর্টের প্রেক্ষিতে সেবিকে তদন্তের জন্য নির্দেশ দেয়। গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পরে বাজারমূল্যে আদানিগ্রুপের ক্ষতির পরিমাণ ১৪০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications