করোনার তৃতীয় ঢেউয়েও খুশির খবর ভারতীয় অর্থনীতিতে, বৃদ্ধি পাবে ৯.২ শতাংশ
করোনার তৃতীয় ঢেউয়েও খুশির খবর ভারতীয় অর্থনীতিতে, বৃদ্ধি পাবে ৯.২ শতাংশ
করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশের বুকে। ওমিক্রন হানার মাঝেই এই তৃতীয় ঢেউয়ে ভারতীয় অর্থনীতি আবার ধাক্কা খাওয়ার আশঙ্কা ছিলই। তবে শুক্রবার জাতীয় পরিসংখ্যান অফিস খুশির খবর দিয়ে জানিয়েছে, ২০২১-২২ সালে ভারতীয় অর্থনীতি ৯,২ শতাংশ বৃদ্ধি পাবে। যা পূর্ববর্তী অর্থবছরে ৭.৩ শতাংশের সংকোচনের বিপরীতে।

জাতীয় পরিসংখ্যান অফিসের পক্ষ থেকে ডাকা খতিয়ে দেখে এই অনুমনা করা হয়েছে। প্রধানত কৃষি ও উৎপাদন খাতের কর্মক্ষমতার উন্নতির কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ২০২১-২২ অর্থ বছরের জন্য জাতীয় আয়ের প্রথম অগ্রিম অনুমান প্রকাশ করে জাতীয় পরিসংখ্যান দফতর আশাব্যাঞ্জক বার্তা দিয়েছে।
জাতীয় পরিসংখ্যান দফতর বা এনএসও-র বক্তব্য অনুসারে, ২০২০-২১ সালে ৭.৩ শতাংশ সংকোচনের তুলনায় ২০২১-২২ সালে প্রকৃত জিডিপির বৃদ্ধি অনুমান করা হয়েছে ৯.২ শতাংশ। ২০২১-২২ সালে মূল মূল্যে আসল জিভিএ ১৩৫.২২ লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছে। ২০২০-২১ সালে তা ছিল ১২৪.৫৩ লক্ষ কোটি টাকা। ২০২০-২১ সালের তুলনায় মূল মূল্যে জিভিএ বৃদ্ধি হচ্ছে ৮.৬ শতাংশ।
এনএসও-র অনুমান অনুসারে, ২০২১-২২ সালের জিডিপি প্রকৃত শর্তে ২০১৯-২০ সালের জিডিপিকেও ছাপিয়ে যাবে। অবশ্য ২০১৯-২০ সালে জিভিএ (গ্রস ভ্যালু অ্যাডেড) ১৪৫.৬৯ লক্ষ কোটি টাকা ছিল। প্রাক-কোভিড স্তরে এই জিভিএ-র তুলনায় আসন্ন অর্থ বছরে যে জিভিএ অনুমান করা হচ্ছে, তা তাৎপর্যপূর্ণভাবে বেশি বলেই মনে করা হচ্ছে।
করোনা মহামারীটি ২০২০ সালের মার্চ মাসে দেশের বুকে আঘাত করেছিল। যার ফলে ২০২০ সালের ২৫ মার্চ দেশব্যাপী লকডাউন হয়েছিল। সেই লকডাউন ২০২০-২১ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। ফলস্বরূপ ২০২০-২১ সালের অর্থনীতি ৭.৩ শতাংশ সংকুচিত হয়। সেই তুলনায় আসন্ন অর্থবছরের প্রবৃদ্ধি ৯.৩ অনেকটাই বেশি।
এনএসওর এই অনুমান ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জিডিপি প্রবৃদ্ধির চেয়ে কিছুটা কম। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২১-২২ অর্থবছরের জন্য যে জিডিপি প্রবৃদ্ধির অনুমান করেছে, তা হল ৯.৫। আর এনএসও বলছে ৯.৩। কাছাকাছি থাকছে জিডিপি। বিবৃতি অনুসারে, আসল জিভিএ (মোট মূল্য সংযোজন) ২০২১-২২ সালে ১৩৫.২২ লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছে
চলতি অর্থবছরে, উৎপাদন খাতে এক বছর আগের ৭.২ শতাংশ সংকোচনের বিপরীতে ১২.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে অনুমান করা হয়েছে। এনএসও 'খনি ও খনন' (১৪.৩ শতাংশ), এবং 'বাণিজ্য, হোটেল, পরিবহন, যোগাযোগ এবং সম্প্রচার সম্পর্কিত পরিষেবা' (১১.৯ শতাংশ) উল্লেখযোগ্য বৃদ্ধি অনুমান করেছে। কৃষি খাতে ২০২১-২২ অর্থবছরে ৩.৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে, যা আগের আর্থিক বছরে রেকর্ড করা ৩.৬ শতাংশ বৃদ্ধির চেয়ে বেশি৷
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications