কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব কি ছিনিয়ে নেবে আপ, এবিপি-সি ভোটারের সমীক্ষায় পূর্বাভাস
কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব কি ছিনিয়ে নেবে আপ, এবিপি-সি ভোটারের সমীক্ষায় পূর্বাভাস
পাঞ্জাবে পালাবদল হতে চলেছে সরকারের। কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে আম আদমি পার্টি। এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় তেমনই আভাস মিলেছে। পাঞ্জাবে এবার মূল লড়াই ছিল আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে। আম আদমি পার্টি এবার নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে বলে আভাস বুথ ফেরত সমীক্ষায়।

এবিপি-সি ভোটারের সমীক্ষায় পাঞ্জাব
এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বরাবরই বলে এসেছে পাঞ্জাবে এবার ক্ষমতা বদল হতে চলেছে। কংগ্রেসের বিভাজনের সুযোগ নিয়ে এবার আম আদমি পার্টি পাঞ্জাবের কুর্সি দখল করবে। সেইমতোই এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে আম আদমি পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে।

২০২২-এর ভোটে কেমন ফল করবে বিজেপি
এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় পাঞ্জাবে বিজেপি পেতে পারে ৭ থেকে ১৩টি আসন। ১১৭ আসনবিশিষ্ট পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেতে দরকার ৫৯টি আসনে জয়। বিজেপি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পার্টি পাঞ্জাব লোকদল জোট গড়েও এবার ক্ষমতার ধারেকাছে ফিরতে পারবে না। অন্তত এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা তেমনই আভাস।

২০২২-এর ভোটে কেমন ফল করবে কংগ্রেস
পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস গতবার বিপুল আসন নিয়ে ক্ষমতায় এলেও, এবার একর তৃতীয়াংশ আসন সংগ্রহণও করতে পারবে না। কংগ্রেস ২২ থেকে ২৮টি আসনে থমকে যাবে এবার। সমীক্ষায় আভাস, ম্যাজিক ফিগার ৫৯ থেকে অনেক দূরে রয়ে যাবে তারা।

আপ কটি আসন পেতে পারে পাঞ্জাবে
আম আদমি পার্টি দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করেই পাঞ্জাবের ক্ষমতায় দখল করতে চলেছে এবার। গতবার বিশেষ ফায়দা তুলতে না পারলেও, এবার এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় তাঁদের জয়েরই পূর্বাভাস দিয়েছে। এই সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি পাঞ্জাবে পেতে পারে ৫১ থেকে ৬১টি আসন। আপ ম্যাজিক ফিগার ছুঁতেও পারে আবার নাও পেতে পারে। তবে সর্ববৃহৎ দল হতে চলেছে আম আদমি পার্টি।

শিরোমণি অকালি দল কটি আসন পেতে পারে পাঞ্জাবে
শিরোমণি অকালি দল এবার ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে পাঞ্জাবে। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী শিরোমণি অকালি দল পেতে পারে ২০ থেকে ২৬টি আসন। পাঞ্জাব ত্রিশঙ্কুও হলে তারাই হয়ে উঠবে কিংমেকার। ২০১২-র শাসক দল এবং ২০১৭-র বিরোধী দল শিরোমণি অকালি দল। এবার তারা তৃতীয় স্থানে থাকবে।

কার কত আসন প্রাপ্তি ২০১৭-তে
২০১৭ সালে পাঞ্জাবে কংগ্রেস একাই পেয়েছিল ৭৭টি আসন। আম আদমি পার্টি পেয়েছিল মাত্র ২০টি আসন। শিরোমণি অকালি দল পেয়েছিল ১৫টি আসন। আর বিজেপি ৩টি আসনে জয় পেয়েছিল। বিজেপি-শিরোমণি অকালি দলের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল কংগ্রেস। পাঁচ বছর পরেই ক্ষমতা হারাতে চলেছে কংগ্রেস। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আপের হাতে উঠতে চলেছে পাঞ্জাবের ক্ষমতা।












Click it and Unblock the Notifications