দেওয়া হবে এক কোটি টাকা! উন্নয়নে গতি আনতে এবার ব্লকগুলিকে পুরষ্কার যোগী রাজ্যে
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এক বছর অতিক্রান্ত। দেশের সব থেকে বড় রাজ্য জুড়ে চলছে উন্নয়নের যজ্ঞ। তবে একইসঙ্গে শহরাঞ্চলের সঙ্গে গ্রামের উন্নয়নও জরুরি। যে কারণে এবার উন্নয়ন যজ্ঞে সরাসরি ব্লকগুলিকে যুক্ত করার পরিকল্পনা করেছে যোগী সরকার। যে ব্লকে যত উন্নয়ন, সেই অনুযায়ী পুরস্কার দেওয়া হবে।
রাজ্যের অনেক ব্লকেই ভাল কাজ হয়েছে। আবার অনেক ব্লক পিছুয়ে। তবে যেসব ব্লকে ব্যতিক্রমী ভাল কাজ হয়েছে,. তাদেরকে আরও উৎসাহিত করতে আনুষ্ঠানিকভাবে সরকারি তরফে বিবৃতি দেওয়া হয়েছে। সরকারের দেওয়া মাপকাঠি অনুযায়ী কাজ করলে ব্লকগুলিকে এককোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে।

২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম তিন মাসে বরাদ্দ করা টাকা ব্যয় করতে কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। চাহিদা অনুযায়ী স্কিমগুলিকে রাখা হয়েছে। সেখানেই ব্লকগুলিকে পুরস্কারের বিধান রাখা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্ম পরিকল্পনার অধীনে পুরস্কারের অর্থ দেওয়া হবে ব্লকগুলিকে। যে সব ব্লক উন্নয়নমূলক কাজে দুর্দান্ত কাজ করেছে, তাদেরকেই বেছে নেওয়া হবে। বিভিন্ন প্যারামিটারে সেইসব ব্লকে কর্মক্ষমতা পর্যালোচনা করা হবে। তারপরেই পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
আপাতত ৫ কোটি টাকার বাজেট রাজ্যের পরিকল্পনা বিভাগকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে উন্নয়নের নিরিখে পাঁচটি ব্লককে চলতি আর্থিক বছরের জন্য বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও রাজ্যের পরিকল্পনা বিভাগকে বিভিন্ন প্রকল্পের অধীনে দ্রুত কাজের জন্য। ১৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

এই প্রকল্পের অধীনে জনপ্রতিনিধিরা তাদের এলাকার কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব জমা দেবেন। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে অনুমোদন দিলেই অর্থ প্রদান করা হবে।
এছাড়া একটি পরিবারের একটি আইডি এবং এক পরিচয় প্রকল্পেপ সফল বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ, মানবসমন্পদের ব্যবহার এবং তথ্য প্রযুক্তির কাজের জন্য ৫৫ লক্ষ টাকা ব্যয় করা হবে। এবারের বাজেটে এর জন্য ২.২০ কোটি টাকা রাখা হয়েছে।
উত্তর প্রদেশে উন্নয়নের মূল লক্ষ্যই হল ২০২৪-এর নির্বাচনে বেশি সংখ্যাক আসনে বিজেপির জয়লাভ। এর জন্য পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীকেও সামিল করেছে রাজ্য বিজেপি।












Click it and Unblock the Notifications