মুম্বই বিস্ফোরণ মামলায় যাবজীব্বন সাজা আবু সালেমের, ফাঁসি তাহির ও ফিরোজকে
মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় আবু সালেম ও করিমুল্লাহ খানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল টাডা আদালত।
মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় আবু সালেম ও করিমুল্লাহ খানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল টাডা আদালত। এর ফলে দু'জনকেই ২৫ বছরের জন্এয জেলে থাকতে হবে। একইসঙ্গে আবু সালেম ও করিমুল্লাহকে ২ লক্ষ টাকা করে জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু পর্তুগাল থেকে এদেশে প্রত্যর্পণের সময়ে বলা হয়েছিল যে আবু সালেমকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, সেহেতু মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত।

১২ মার্চ ১৯৯৩ সালে মুম্বইয়ে বেশ কয়েকটি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ হয়। মোট ২৫৭ জন মারা যান ও ৭০০ জন আহত হন। এই ঘটনার মূল চক্রী দাউদ ইব্রাহিমকে এখনও ধরা যায়নি। সে পলাতক। তবে অন্যতম চক্রী আবু সালেমকে পর্তুগাল থেকে গ্রেফতার করা হয়।
এদিন আবু সালেমকে যাবজ্জীবন, তাহের মার্চেন্টকে মৃত্যুদণ্ড, ফিরোজ খানকে মৃত্যুদণ্ড, করিমুল্লাহ খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও রিয়াজ সিদ্দিকিকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
কেন আবু সালেমেরও ফাঁসির সাজা না দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে তার পিছনে কারণ হল, ২০০৫ সালে পর্তুগাল থেকে আবু সালেমকে গ্রেফতার করে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এদেশে আনা হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী লিসবন আদালতের শর্ত ছিল যে আবু সালেমকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। সেই নিয়মের জেরেই আবু সালেমকে ফাঁসির সাজা শোনানো গেল না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications