সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে পালাতক অভিযুক্তকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল পুলিশ

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত ঋষিকেশ দেবদিকরকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল৷ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কতরাস থেকে গ্রেফতার করা হয়েছে গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত ঋষিকেশ দেবদিকারকে৷ বহুদিন ধরেই সে পলাতক ছিল৷ কারতাসের এক ব্যবসায়ীর পেট্রোল পাম্পে তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করছিল ঋষিকেশ, বদলে ফেলেছিল নাম৷

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে পালাতক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ঋষিকেশকে গ্রেফতার করার পর তার বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারি অফিসার ডিসিপি এমএন অনেচেৎ বলেন, 'আমরা কোনও তথ্য প্রমাণ পাওয়র জন্যে ঋষিকেশের বাড়ির তল্লাশি চালিয়েছি। তাকে শুক্রবার আদালতে তোলা হবে। গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ঋষিকেশ।'

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই খুন হন এই সাংবাদিক-লেখিকা। বাইকে চড়ে আসা আততায়ীরা তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। গৌরী লঙ্কেশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছিল। মুখ ঢাকতে এক আততায়ী হেলমেট পরে এসেছিল।

বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ কট্টরপন্থী হিন্দুত্ববাদ বিরোধী হিসাবে পরিচিত ছিলেন। গৌরী লঙ্কেশের হত্যা সাংগঠনিক অপরাধ। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সনাতন সংস্থার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই খুন করেছে তাঁকে। এমনটাই জানিয়েছিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল এনআইটি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+