ABP Cvoter Opinion Polls: নরেন্দ্র মোদী নাকি রাহুল? প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মানুষ কাকে চান?

ABP Cvoter Opinion Polls: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। জায়গা ছাড়তে নারাজ বিরোধীরাও। ইতিমধ্যে 'ইন্ডিয়া' জোট তৈরি করেছে বিজেপি বিরোধী শক্তিগুলি। আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে চাপে ফেলতে দফায় দফায় বৈঠক করছেন 'ইন্ডিয়া' জোটের সদস্যরা।

তবে লোকসভা নির্বাচনের আগে ABP Cvoter একটি সমীক্ষা চালিয়েছে। রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেশের মানুষ দেখতে চান? এই বিষয়ে বাংলা সহ কার্যত গোটা দেশজুড়েই এই সমীক্ষা চালায় সি-ভোটারা (ABP Cvoter Opinion Polls)। আর তাতে জানেন মানুষ কি বলছেন?

ABP Cvoter Opinion Polls

ABP Cvoter Opinion Polls: প্রধানমন্ত্রী হিসাবে কাকে চান?

সমীক্ষা বলছে, ৫৯ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে ফের নরেন্দ্র মোদীকেই দেখতে চান। তবে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান দেশের ৩২ শতাংশ মানুষ। দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাউকেই পছন্দ করছেন না দেশের ৪ শতাংশ মানুষ।

৫ শতাংশ মানুষ অবশ্য জানিয়েছেন এই বিষয়ে তাদের কোনও মতামত নেই। অর্থাৎ ABP Cvoter এই সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকেই ফের একবার পেতে চাইছেন দেশের মানুষের বড় একটা সংখ্যা।

ABP Cvoter Opinion Polls: ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশের মানুষ কী বলছে

সম্প্রতি এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। আর দুটি রাজ্যেই স্বস্তির হয় পেয়েছে বিজেপি। সেখানকার মানুষ লোকসভা নির্বাচন নিয়ে কি ভাবছে? কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান? সমীক্ষা বলছে, এই বিষয়ে দুই রাজ্যের মানুষকেই প্রশ্ন করা হয়!

আর তাতে বেশির ভাগ মানুষই জানিয়েছেন তাদের প্রথম পছন্দ নরেন্দ্র মোদীই। ছত্তিশগড়ে ৬৭ শতাংশ মানুষ বলেছেন, যদি তাদের সরাসরি প্রধানমন্ত্রী বেছে নিতে হয়, তাহলে তারা প্রধানমন্ত্রী মোদিকেই বেছে নেবেন। অন্যদিকে ২৯ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার কথা বলেছেন এই সমীক্ষায়।

অন্যদিকে মধ্যপ্রদেশের ৬৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকেই চান। মাত্র ২৮ শতাংশ মানুষ চান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন। অন্যদিকে রাজস্থানে ৬৫ শতাংশ মানুষ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনর্নির্বাচিত করার কথা বলেছেন। তবে সে রাজ্যের ৩২ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার কথা জানিয়েছেন সি ভোটারের সমীক্ষায়।

ABP Cvoter Opinion Polls: বাকি রাজ্যে রিপোর্ট

সরাসরি প্রধানমন্ত্রী হিসাবে কাকে বেছে নিতেন। কর্নাটকের ৬৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে মোদীকেই চান। মাত্র ২৬ শতাংশ মানুষ চান রাহুল প্রধানমন্ত্রী হোন। তেলেঙ্গানার ৫০ শতাংশ মানুষ চান প্রধানমন্ত্রী হন মোদী। ৪০ শতাংশ মানুষের পছন্দ রাহুল গান্ধী।

তাৎপর্যপূর্ণ ভাবে পশ্চিমবঙ্গের মানুষের কথাও জানতে চাওয়া হয় এই সমীক্ষায়। আর সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে চান বাংলার ৬০ শতাংশ মানুষ। ৩৫ শতাংশ মানুষ চান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোন। অন্যদিকে ২ শতাংশ মানুষ জানিয়েছেন কাউকেই তাঁরা চান না। ৩ শতাংশ মানুষ এই বিষয়ে কিছু জানেন না বলেই জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+